www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

August 2, 2026 12:52 am

দ্রুত গন্তব্যে পৌঁছতে একসঙ্গে জোড়া অ্যাপে জোড়া বাইক বুকিং!

দ্রুত গন্তব্যে পৌঁছতে একসঙ্গে জোড়া অ্যাপে জোড়া বাইক বুকিং! লোকেশনে পৌঁছনোর পর একটি বাইকে ক্যানসেল তরুণীর। রাইডার প্রতিবাদ করতেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ কর্পোরেটে চাকুরিরত তরুণীর। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যা ঘিরে নিন্দার ঝড়। ব্যাপারটা ঠিক কী? সোশাল মিডিয়ায় কয়েকদিন ধরেই ভাইরাল এক তরুণীর ভিডিও। যার পরনে টি-শার্ট, জিন্স। গলায় অফিসের আইডি। দেখেই বোঝা যাচ্ছে, তিনি ক্ষিপ্ত। ভিডিওতে এক অ্যাপ বাইক রাইডারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় তাঁকে। কষিয়ে থাপ্পড় মারবেন বলে হুমকিও দেন তিনি। চিৎকার শুনে পরিবারের এক সদস্য বেরিয়ে এলে তাঁর সামনেও অশালীন ভাষা প্রয়োগ করেন তরুণী। যদিও অ্যাপ বাইকের চালক অত্যন্ত সংযতভাবে নিজের বক্তব্য পেশ করার চেষ্টা করেছেন।

তরুণীর আচরণে ছি ছি করছে সব মহল। আধুনিক পোশাক পরলেই যে আধুনিক বা তথাকথিত শিক্ষিত হওয়া যায় না, কমেন্ট বক্সে যে কথাই মনে করিয়ে দিয়েছেন সকলে। কিন্তু কেন এই বচসা? জানা যাচ্ছে, ঘটনার দিন একসঙ্গে জোড়া অ্যাপে জোড়া বাইক বুক করেছিলেন ওই তরুণী। ভেবেছিলেন যে আগে আসবে, তাঁর সঙ্গে যাবেন। কিন্তু ঘটনাচক্রে মুহূর্তের ফারাকে লোকেশনে পৌঁছয় দুই চালক। অভিযোগ, লোকেশনে পৌঁছনোর পর একটি বাইক ক্যানসেল করেন তরুণী। স্বাভাবিকভাবে চালক বলেন, “লোকেশনে পৌঁছনোর পর কেন বাতিল করলেন? আমি দেড় কিলোমিটার দূর থেকে তেল পুড়িয়ে এসেছি।” এতেই রণমূর্তি ধারণ করেন তরুণী। অদ্ভুত যুক্তির পাশাপাশি চালককে প্রবল গালিগালাজ করেন তিনি। এক পর্যায়ে সেখান থেকে চলে যান চালক।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *