www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 19, 2026 1:56 pm

এমন ভুল কখনো কখনো হয়। আর এটাই বেঁচে যায় বাড়ির লোকজন আর পালতে হয় চোরকে।

এমন ভুল কখনো কখনো হয়। আর এটাই বেঁচে যায় বাড়ির লোকজন আর পালতে হয় চোরকে। ভুল করে সিঁড়ি ঘরের আলো নেভাতে গিয়ে কলিংবেল বাজিয়ে বসে চোর বাবাজি। কাণ্ড করেই বুঝতে পারে নিজেদের বিপদ নিজেরা ডেকে এনেছে। ফলে এর পর লেজ গুটিয়ে পগার পার হয় চোরের দল। সোশাল মিডিয়া ভাইরাল হয়েছে এই ভিডিও। যা দেখে হেসে কুল পাচ্ছে না নেটাগরিকরা। সম্প্রতি ‘ঘর কে কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিওটি পোস্ট করা হয়। যার ক্যাপশানে লেখা হয়েছে— “চুরি করতে গিয়ে চোর ভুল করে কলিংবেল বাজিয়ে ফেলে। তিনজনই পালায়। ক্লিপটি ভাইরাল হয়েছে অনলাইনে।”

ভিডিওতে এই দৃশ্যই দেখা গিয়েছে। মুখোশ পরা তিনজন সিঁড়ি ঘরের কাছে দাঁড়িয়ে। তাঁদের একজন পা টিপে টিপে এগোচ্ছিল। পাশেই রাখা গৃহস্থের একটি মোটর সাইকেল। সব মিলিয়ে হাত সাফাইয়ের ভালো সম্ভাবনা ছিল। কিন্তু দলের একজন সিঁড়ি ঘরের লাইট নেভানোর বদলে কলিংবেল বাজিয়ে বসে। তীব্র শব্দ হয় মধ্যরাতের পাড়ায়। লোকজন চলে আসবে, ধরা পড়ে যাবে, এই ভয়ে আর দেরি করেনি তিন মূর্তি। ওই বাড়ি ছেড়ে তড়িঘড়ি পালায় চোরের দল। বাড়ির দরজার কাছে থাকা থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গোটা দৃশ্য। এই ভিডিওই সমাজমাধ্যমে হাসির তুফান তুলেছে। কমেন্টে বক্সে মন্তব্যের বন্যা বইছে। রসিকতা করে একজন লিখেছেন, “নিশ্চিত নতুন কাজে জয়েন করেছে!”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *