www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

February 17, 2026 4:42 pm

অনেকেই বলেন, ছাদে শালিক পাখি বসলে তা নাকি কোনও ইঙ্গিত দেয়।

অনেকেই বলেন, ছাদে শালিক পাখি বসলে তা নাকি কোনও ইঙ্গিত দেয়। কুসংস্কার না বাস্তব? চলুন জেনে নিই বিস্তারিত। বাংলা সংস্কৃতিতে শালিক শুভ পাখি। হিন্দু ধর্মে একে মঙ্গলদায়ী বলে ধরা হয়। তাই বাড়ির আশেপাশে শালিককে অনেকে সৌভাগ্যের প্রতীক মনে করেন। বাড়ির ছাদে শালিক বসলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। পরিবারের জন্য এটি শুভ লক্ষণ। অনেক সময় এমন বিশ্বাস রয়েছে, শালিক ছাদে বসলে কোনও শুভ সংবাদ আসতে পারে। বিশেষ করে যদি একের বেশি বার দেখা যায়।

প্রেম, বিবাহ বা পারিবারিক সম্পর্কে মধুরতা বাড়ার ইঙ্গিতও অনেকে খোঁজেন শালিক দেখায়। একে শুভ সঙ্কেত মনে করা হয়। লোকমতে, এই পাখি বসলে তা আর্থিক দিক থেকেও উপকারে আসতে পারে। হঠাৎ করে কোনও লাভ হতে পারে। বাড়ির ছাদে শালিক বসলে অনেকেই বিশ্বাস করেন, কুদৃষ্টি বা বদনজর থেকে মুক্তি মেলে। পাখির উপস্থিতি নেতিবাচক শক্তি দূর করে। বিজ্ঞানীদের মতে, শালিক বসা নিছকই প্রাকৃতিক ঘটনা। এর সঙ্গে শুভ-অশুভর কোনও সম্পর্ক নেই। এটি শুধুই মানুষের বিশ্বাস। তবে কোনো এক অবলা পাখি আপনার ছাদে বসেছেন মানে, সেখানে সে শান্তি খুঁজে পেয়েছে।

.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *