www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 5, 2026 4:32 pm

দেবেশিল্পী বিশ্বকর্মার পুজো হয় সারা বাংলা জুড়ে।

দেবেশিল্পী বিশ্বকর্মার পুজো হয় সারা বাংলা জুড়ে। বিশেষ করে কল-কারখানা থেকে শুরু করে যেকোনো শিল্প সংক্রান্ত দোকানেই হয় বিশ্বকর্মা পুজো। এই পুজোর সঙ্গে শ্রমিকদের একটা আত্মীক সম্পর্ক আছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের কাছে এই দিন মানেই তুমুল হুল্লোড় আর বাড়তি আনন্দ। মোটা মোটা বই আর ল্যাবরেটরির খাতা একপাশে সরিয়ে রেখে সবাই মেতে ওঠে দেবশিল্পীর আরাধনায়। চেনা ল্যাব রুম সাজানো, সাউন্ড বক্সে গান চালিয়ে নাচ-গান, দেদার খাওয়াদাওয়া আর ছাদ থেকে বন্ধুদের সঙ্গে ঘুড়ির কাটাকাটি লড়াই, ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসের মজাটাই এই দিনে অন্য মাত্রা পায়! সবাই ঈশ্বরের কাছে মন থেকে প্রার্থনা করেন, যাতে সারা বছর কাজ ভালো চলে এবং কোনও বিপদ না ঘটে। এর সঙ্গে প্রসাদ খাওয়া আর আকাশে রঙিন ঘুড়ি ওড়ানোর আনন্দ তো থাকেই। তবে আপনি কি জানেন, ২০২৬ সালে ঠিক কোন দিনে পড়েছে এই পুজো? পঞ্জিকা (BeniMadhab Sil Full Panjika) অনুযায়ী, ২০২৬ সালের বিশ্বকর্মা পুজো হবে আগামী ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। বাংলা ক্যালেন্ডারের পাতা খুললে দেখা যাবে, দিনটি হল ৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ। প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তির দিন এই পুজো করা হয়।

পঞ্জিকার তথ্য থেকে আরও জানা গিয়েছে, এই একই দিনে বিশ্বকর্মা পুজো ছাড়াও বাংলার নানা জায়গায় আরও কিছু পুজো হবে-

  • মা মনসার ভাসান: এই দিনেই শেষ হবে শ্রীশ্রীমনসাদেবী ও অষ্টনাগ পুজো। এর সঙ্গে মা মনসার ভাসান দেওয়া হবে।
  • ভদ্রাবতী পুজো: এই দিনে শেষ হবে ভদ্রাবতী পুজোও।
  • দেউলিয়াগ্রামে মেলা: কোলাঘাটের কাছে দেউলিয়াগ্রামে হবে শ্রীশ্রীধর্মরাজ পুজো। এই পুজো উপলক্ষে সেখানে টানা সাত দিন ধরে আনন্দ মেলা চলবে।
  • বাঁকুড়ায় উৎসব: বাঁকুড়া জেলার পলাশবনী গ্রামে ভক্তিভরে আয়োজিত হবে মা মনসার পুজো ও মেলা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *