www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

February 13, 2026 2:33 pm

মহাদেবের পুজোয় কেবল ফুল-বেলপাতাই যথেষ্ট নয়। সঠিক মন্ত্রোচ্চারণে দেবাদিদেবকে তুষ্ট করুন আসন্ন মহাশিবরাত্রিতে।

মহাদেবের পুজোয় কেবল ফুল-বেলপাতাই যথেষ্ট নয়। সঠিক মন্ত্রোচ্চারণে দেবাদিদেবকে তুষ্ট করুন আসন্ন মহাশিবরাত্রিতে। কোন মন্ত্রে প্রসন্ন হবেন ত্রিকালজ্ঞ? জেনে নেওয়া যাক।

  • ওঁ নম শিবায়
    শিবভক্ত মাত্রেই জানেন এই মন্ত্রখানি। মহাদেবের কাছে আশীর্বাদ চেয়ে, রোজের জীবনে শান্তি ও সুরক্ষার কামনা করা যায় এই মন্ত্র বলে। ভক্তের সঙ্গে ঈশ্বরের সরাসরি সংযোগ স্থাপন করে এ’মন্ত্র। শিবভক্তদের একান্ত বিশ্বাস, শিবের মতো বর চাইতে হলে নাকি এ মন্ত্র অব্যর্থ! নিবিষ্ট মনে এই মন্ত্র পাঠ করলে মেলে শিবের মতোই স্বামী, যিনি একাধারে আধ্যাত্মিক ও শৌর্যবান।
  • ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
    উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ।।
    সমস্ত মৃত্যুভয় ও বিপদ থেকে মুক্তি ও দীর্ঘায়ু কামনা করতে, মহাদেবের পুজোয় পাঠ করা যেতে পারে এই মহা মৃত্যুঞ্জয় মন্ত্র। মন হয় আলোকিত, দূর হয় সমস্ত ভয় ও জীবনের প্রতি নেতিবাচক মনোভাব।
  • ওঁ নমো ভগবতে রুদ্রায় নমঃ
    উক্ত রুদ্র মন্ত্রের জপ, এনে দেয় মানসিক প্রশান্তি। এ যেন মহাকালের উদ্দেশে আত্মসমর্পণকেই সহজ করে দেয়। অন্য মন্ত্রগুলির মতোই আধ্যাত্মিক উন্নতি ও সার্বিক সুরক্ষা প্রার্থনায় কাজে দেয় এই মন্ত্র। তবে তা সবচেয়ে বেশি ফলপ্রসূ করতে, ১০৮ বার জপ করা যেতে পারে রুদ্রাক্ষের মালা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *