www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 16, 2026 12:01 pm

মিথ্যা নয়, নয় কোনো পুজোর থিম। একদম সত্যি যদি আপনি যদি আপনার চোখের সামনে কয়েক হাজার বছর আগের কোনো ডাইনোসরের ডিম দেখতে পান, তাহলে নিশ্চই রোমাঞ্চিত হবেন।

মিথ্যা নয়, নয় কোনো পুজোর থিম। একদম সত্যি যদি আপনি যদি আপনার চোখের সামনে কয়েক হাজার বছর আগের কোনো ডাইনোসরের ডিম দেখতে পান, তাহলে নিশ্চই রোমাঞ্চিত হবেন। একেবারে সত্যিকারের ডায়নোসরের ডিম চাক্ষুষ করছেন জলপাইগুড়ির বাসিন্দারা। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের মিউজিয়ামে রাখা হয়েছে সেই ডিম। আর তা দেখতেই উপচে পড়ছে ভিড়। বিজ্ঞানীদের দাবি, জলপাইগুড়িতে যে ডিম আনা হয়েছে, সেটি ‘টাইট্যানো সাওরাস’ প্রজাতির ডাইনোসরের। যাদের অস্তিত্ব ছিল ১৩৫ মিলিয়ন বছর আগে। প্রতি রবিবার সন্ধ্যায় সেই ডিম দেখতে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের মিউজিয়ামে ভিড় জমাচ্ছেন ছাত্রছাত্রীরা।

চোখের সামনে ডায়নোসরের ডিম দেখার সুযোগ ছাড়ছেন না জেলার প্রবীণ মানুষরাও। ছাত্রছাত্রীদের সঙ্গে তাঁরাও সাক্ষী থাকছেন ‘টাইট্যানো সাওরাস’ প্রজাতির ডাইনোসরের ডিম দেখার। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত জানান,”ডাইনোসরের ডিম ছাড়াও বিলুপ্ত ওই প্রাণীর হাড়গোড় রয়েছে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের মিউজিয়ামে।” তবে আগামিদিনে হারিয়ে যাওয়া কিংবা লুপ্তপ্রায় প্রাণী, জীবাশ্ম সংগ্রহ করাই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন রাজা রাউত। তাঁর কথায়, ”আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া কিংবা লুপ্তপ্রায় প্রাণী, জীবাশ্ম সংগ্রহের চেষ্টা করে চলেছি। সেগুলিকে যথাযথ সংরক্ষণের পাশাপাশি সেসব নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রচার চালানো হবে।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *