www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 10, 2026 10:55 am

পথ দেড় কিলোমিটারেরও বেশি। সেই দূরত্ব খালি পায়ে শাড়ি পরেই অতিক্রম করলেন ঝাড়খণ্ডের এক গৃহবধূ

পথ দেড় কিলোমিটারেরও বেশি। সেই দূরত্ব খালি পায়ে শাড়ি পরেই অতিক্রম করলেন ঝাড়খণ্ডের এক গৃহবধূ। তাঁর লক্ষ্যই ছিল এক ‘স্বপ্নের চাকরি’। অসামান্য দৌড়ের পরে তিনি পেয়েছেন সেই চাকরি। বহুদিন ধরেই হোম গার্ডের চাকরির কথা ভাবতেন তিনি। নিজে কাজ করতেন ইটভাঁটিতে। অবশেষে তিনি পেয়ে গিয়েছেন হোম গার্ডের চাকরি। শাড়ি পরেই তাঁর এই দৌড়ের ভাইরাল ভিডিও দেখে বিস্মিত নেটপাড়া। জানা গিয়েছে, মহিলার নাম কবিতা মাহাতো। তিনবছর আগে স্বামীর প্রয়াণের পরে দুই সন্তানকে নিয়ে সংসারের ভার নিজের কাঁধেই তুলে নেন তিনি। কাজ নেন ইটভাঁটিতে। সেই চাকরি করতে করতেই স্বপ্ন দেখতেন হোম গার্ড হওয়ার। আর সেই লক্ষ্যেই এদিন তিনি হাজির হয়েছিলেন চাকরির পরীক্ষা দিতে। আর তারপরই তাঁকে দেখা গেল শাড়ি পরেই দৌড়ের ট্র্যাকে নেমে পড়তে। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

বিহারের ইমামগঞ্জের দীপা মাঝি স্বাগত জানিয়েছেন কবিতাকে। জানিয়েছেন, প্রতিটি নারীর ক্ষমতা রয়েছে যে কোনও কাজ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে। সেই সঙ্গেই ঝাড়খণ্ড প্রশাসনের প্রতি তাঁর আহ্বান যেন তারা কবিতার মতো নারীদের উৎসাহিত ও সম্মানিত করে। শাড়ি পরেই অত্যন্ত কঠিন শারীরিক পরীক্ষার ধাপগুলো সফলভাবে সম্পন্ন করতে পারাই কবিতার সাফল্যকে আরও উল্লেখযোগ্য করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *