www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 14, 2026 1:29 pm

প্রতি বছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ধনতেরসের উৎসব পালন করা হয়। একে ধনত্রয়োদশীও বলা হয়ে থাকে।

প্রতি বছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ধনতেরসের উৎসব পালন করা হয়। একে ধনত্রয়োদশীও বলা হয়ে থাকে। এইদিন ভগবান ধন্বন্তরী, কুবের মহারাজ ও মাতা লক্ষ্মীর পুজো করাব হয়ে থাকে। বলা হয় যে এইদিন নিয়ম মেনে পুজো ও কিছু বিশেষ জিনিসের কেনাকাটা করায় ধনধান্য ও সুখ-সম্পন্নতা বৃদ্ধি পায়। আসুন জেনে নিন ধনতেরস কবে পালন করা হবে এবং পুজোর শুভ মুহূর্ত কখন? হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ৬ নভেম্বর সকাল ৯.৩০ থেকে শুরু হবে শুভ সময়। তিথি শেষ হবে ৭ নভেম্বর ২০২৬-এর সকাল ১১টা ৪৫ মিনিটে। এরকম অবস্থায় ৬ নভেম্বর ধনতেরাস উৎসব পালন করা হবে।

  • কেনাকাটা ও পুজোর শুভ মুহূর্ত
    কখন ধনতেরসের সময় নতুন জিনিস কেনাকাটা করাকে খুব শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে সোনা, রূপো, পেতলের বাসন, ঝাঁটা ও গোটা ধনে কিনে ঘরে নিয়ে আসলে সুখ-সম্পন্নতা বাড়ে। অনেক মানুষ নিজেদের প্রয়োজনীয় জিনিসও এদিন কেনেন। কোনও নতুন কাজের সূচনা এইদিন থেকে করলে লাভদায়ক বলে মনে করা হয়।
  • ধনতেরসের শুভ মুহূর্ত
    কেনাকাটা করার শুভ সময়-৬ নভেম্বর সকাল সাড়ে নটা থেকে সন্ধে সাড়ে ৫টা পর্যন্ত।
    পুজোর শুভ মুহূর্ত-সন্ধে ৬টা ১৮ মিনিট থেকে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত।
  • ধনতেরসের পুজোর নিয়ম
    ধনতেরসের দিন সকালে উঠে স্নান করুন। পুজোর জায়গা ভাল করে পরিষ্কার করে নিন। একটা চৌকির ওপর লাল কাপড় বিছিয়ে ভগবান ধন্বন্তী ও কুবের মহারাজের মূর্তি স্থাপন করুন। এর সঙ্গে মা লক্ষ্মীর পুজোও করা হয়ে থাকে। এঁদের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। গমের বাটি সামনে রাখুন। সব দেব-দেবীর কপালে সিঁদুর ও চন্দনের টিকা দিন। ফুল, ফল ও মিষ্টি ভোগ অর্পণ করুন। এঁদের মন্ত্রের জপ করুন। শেষে আরতি করে ও হাতজোড় করে সিখ-সমৃদ্ধির আশার্বাদ চান।
  • ধনতেরসে কী কী কেনা শুভ ধনতেরাসে কেনাকাটা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে সোনা, রুপো, পিতলের বাসনপত্র বা নতুন বাসনপত্র, ঝাড়ু, ধনে পাতা, হলুদ কড়ি এবং লক্ষ্মী ও গণেশের মূর্তি কেনা শুভ বলে মনে করা হয়। এছাড়াও, আপনি গ্যাজেট, ইলেকট্রনিক সামগ্রী বা গৃহস্থালীর জিনিসপত্রও কিনতে পারেন। বিশ্বাস করা হয় যে ধনতেরাসে এই জিনিসগুলি কিনলে সম্পদ ও সমৃদ্ধি বহুগুণে বৃদ্ধি পায়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *