www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 24, 2026 9:05 pm

আধ্যাত্মিকতার সঙ্গে দিন দিন সম্পৃক্ত হচ্ছেন বিরাট কোহলি। অনুষ্কা শর্মা তাঁর জীবনে আসার পর তিনি বেশি আধ্যাত্মিকতায় বিলীন হয়েছেন।

আধ্যাত্মিকতার সঙ্গে দিন দিন সম্পৃক্ত হচ্ছেন বিরাট কোহলি। অনুষ্কা শর্মা তাঁর জীবনে আসার পর তিনি বেশি আধ্যাত্মিকতায় বিলীন হয়েছেন। এ কথা কোহলি নিজেই অতীতে জানিয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলি পৌঁছে গিয়েছিলেন বৃন্দাবনে। সঙ্গে ছিলেন অনুষ্কা শর্মা। বিরুষ্কা জুটি পৌঁছে গিয়েছিলেন প্রেমানন্দ মহারাজের আশ্রমে।
এ বার আইপিএলের প্লে অফের আগে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা পৌঁছে গেলেন অযোধ্যায়। সেখানে তাঁরা রাম মন্দির ও হনুমান গড়ি মন্দিরে পুজো দিয়েছেন।

সংবাদসংস্থা এএনআইয়ের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, ভক্তিভরে হাতজোড় করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার রাম মন্দির ও হনুমান গড়ি মন্দিরে পুজো দেওয়ার ছবি ও ভিডিয়ো। তেমনই এক ভিডিয়োতে দেখা যায়, বিরাট ও অনুষ্কার পুজো দেওয়া হলে সেখানকার পুরোহিত তাঁদের গলায় মালা পরিয়ে দেন। শুধু গলাতে মালাই নয়, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কপালে পুজোর পর তিলক কেটে দেন পুরোহিত। পরে তাঁদের হাতে বজরংবলীর একটি মূর্তি তুলে দেন মন্দিরের দুই পুজারী।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *