www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

September 23, 2026 9:55 am

৫ দিনের দুর্গাপূজার মধ্যে সন্ধিপুজো বিশেষ গুরুত্বপূর্ণ। দুর্গাপুজোয় মহাষ্টমী ও মহানবমী তিথির সন্ধিক্ষণে পালিত হয় সন্ধিপূজা।

৫ দিনের দুর্গাপূজার মধ্যে সন্ধিপুজো বিশেষ গুরুত্বপূর্ণ। দুর্গাপুজোয় মহাষ্টমী ও মহানবমী তিথির সন্ধিক্ষণে পালিত হয় সন্ধিপূজা। এই পুজোর কোনও নির্দিষ্ট ধরাবাঁধা সময় নেই। চন্দ্র মাসের গতিবিধি অনুযায়ী প্রতি বছর অষ্টমী তিথি যে নির্দিষ্ট মিনিটে শেষ হয় এবং নবমী তিথি শুরু হয়, সেই সময়টিকে কেন্দ্র করেই সন্ধিপূজার সময় নির্ধারিত হয়। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী এই পূজার সময়কাল মোট ৪৮ মিনিট। যেহেতু চন্দ্র তিথির হ্রাস-বৃদ্ধি ঘটে, তাই প্রতি বছর বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকার পণ্ডিতেরা নিখুঁত অঙ্ক কষে এই ৪৮ মিনিটের মহাসন্ধিক্ষণ বের করেন। সেই অনুযায়ীই প্রতিটি মণ্ডপে ১০৮টি পদ্ম ও ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবী দুর্গার চামুণ্ডা রূপের আরাধনা করা হয়।

তবে চলতি বছরে সন্ধিপুজো ও অঞ্জলির সময় নিয়ে খানিক দ্বিধা তৈরি হয়েছে। ২০২৬ সালের গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী মূল জংশন বা সন্ধিপূজার আসল সময় ১৯ অক্টোবর, সোমবার সকাল ৭টা ২৫ মিনিট ১৫ সেকেন্ড থেকে সকাল ৮টা ১৩ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে।শাস্ত্রীয় নিয়ম ও মণ্ডপের রীতি অনুযায়ী, মহাষ্টমীর অঞ্জলি সবসময় সন্ধিপূজা শুরু হওয়ার আগেই সম্পন্ন করতে হয়। যেহেতু সন্ধিপূজার মাধ্যমে নবমী তিথিকে স্বাগত জানানো হয়, তাই অষ্টমী তিথি থাকাকালীনই অঞ্জলি ও মূল অষ্টমী পূজা শেষ করা আবশ্যক। তাহলে কি ভোরের অন্ধকার থাকতেই সম্পন্ন করতে হবে অষ্টমীর অঞ্জলি? সে উত্তর জানাচ্ছে পঞ্জিকাই। গুপ্তপ্রেসের সময় অনুযায়ী যেহেতু সকাল ৭:২৫-এই সন্ধিপূজা শুরু হয়ে যাচ্ছে, তাই মণ্ডপগুলোতে সকাল ৭টা ১৫ মিনিটের আগেই অষ্টমীর পুষ্পাঞ্জলি শেষ করার নিয়ম।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *