www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 23, 2026 10:32 am

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী ২ জুন, ২০২৬-এ দেবগুরু বৃহস্পতি অতিচারী রূপে নিজের উচ্চ রাশি কর্কটে প্রবেশ করতে চলেছেন।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী ২ জুন, ২০২৬-এ দেবগুরু বৃহস্পতি অতিচারী রূপে নিজের উচ্চ রাশি কর্কটে প্রবেশ করতে চলেছেন। এই মহাজাগতিক পরিবর্তনের ফলে আগামী ৬ মাস কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে এক সোনালী অধ্যায় শুরু হতে চলেছে। বিশেষ করে বিদ্যা, বুদ্ধি এবং মেধার দিক থেকে ৪টি রাশির জাতক-জাতিকারা এবার সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে যাবেন।

  • তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শুধু কেরিয়ার নয়, আর্থিক দিক থেকেও বড় চমক অপেক্ষা করছে। হঠাৎ করেই এই সময় মোটা অঙ্কের অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, যা পুরনো সমস্ত ধার-দেনা মিটিয়ে দেবে। চাকরিতে বড়সড় প্রমোশন এবং সেই সঙ্গে ইনক্রিমেন্ট পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী ৬ মাসে।
  • বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনেও এবার এক বিরাট এবং ইতিবাচক পরিবর্তনের পালা শুরু হচ্ছে। অতীতের সমস্ত মন্দা ও হতাশা কাটিয়ে নতুন করে জীবন শুরু করার এক মোক্ষম সুযোগ পাবেন এই রাশির মানুষেরা। বিশেষ করে নতুন কোনও ব্যবসা শুরু করা বা লাভজনক ক্ষেত্রে বড় বিনিয়োগের জন্য এটি অত্যন্ত শুভ সময়।
  • ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা সব দিক থেকে অত্যন্ত সুন্দর এবং সুরক্ষিত কাটবে। আয়ের পরিধি বাড়াতে এবার একের পর এক নতুন এবং একাধিক উপার্জনের রাস্তা খুলে যেতে শুরু করবে।আর্থিক উন্নতির পাশাপাশি এই সময় সমাজে আপনার মান-সম্মান, যশ ও প্রতিপত্তি একলাফে অনেকটাই বৃদ্ধি পাবে।
  • ২০২৬ সালের এই গ্রহগত পরিবর্তনের জেরে সবচেয়ে বড় লাকি হতে চলেছেন বৃষ রাশির জাতক-জাতিকারা। দেবগুরুর বিশেষ কৃপাদৃষ্টির কারণে আপনাদের জীবনে এক দুর্দান্ত উন্নতিকর পরিবেশ তৈরি হতে চলেছে। আর্থিক ভাগ্য এতটাই তুঙ্গে থাকবে যে, চতুর্দিক থেকে আপনাদের ব্যবসায়িক এবং ব্যক্তিগত লাভ উপচে পড়বে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *