পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিস্থলই হল মহালয়া। আগামী শনিবার পালিত হবে সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়া। এটিই পিতৃপক্ষের অন্তিম লগ্ন। যাঁদের পূর্বপুরুষদের প্রয়াণের নির্দিষ্ট তিথি বা সময় জানা নেই, শাস্ত্রমতে এই সর্বপিতৃ অমাবস্যাতেই তর্পণ ও শ্রাদ্ধকর্ম সম্পাদন করতে পারেন। তাতে সমপরিমাণ পুণ্য মেলে। বিশেষ এই দিনটিতে কিছু নিয়ম মানা প্রয়োজন। বিশেষত কেনাকাটির ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। নইলে ঘটতে পারে চরম বিপদ।
- মহালয়ার দিনে ফ্ল্যাট কিংবা জমি কেনা ঠিক নয়। তাই এদিন ঘরবাড়ি কেনা এড়িয়ে চলুন। মহালয়ার পরে কিনতে পারেন। কিংবা চাইলে পুজো মিটলেও শুভ কাজ সারতে পারেন।
- মহালয়ার দিন ভুলেও গাড়ি কিংবা বাইক কিনবেন না। কিংবা ধরুন আগে কেনা গাড়ি, বাইক ডেলিভারিও নেবেন না। তাতে আপনার বিপদ হতে পারে।
- এই সময়ে নানা গয়নার দোকানে বিশেষ ছাড় দেওয়া হয়। কিছুটা টাকা বাঁচার আশায় তাই উৎসবের মরশুমে অনেকে গয়নাগাটিও কেনেন। আপনিও কিনতে পারেন, তবে তা মহালয়ার দিনে নয়। তাতে আপনার শ্রীবৃদ্ধির বদলে ঘাটতির সম্ভাবনা বেশি।
- উৎসবের সময় অনেকেই বাড়িতে নানা বিলাসবহুল জিনিসপত্র কেনেন। মহালয়ায় সেসব কিনবেন না। তাতে আপনার ক্ষতি হতে পারে।
- যেহেতু মহালয়া সর্বপিতৃ অমাবস্যা তিথিতে হয়। তাই এদিন পুজোর জিনিসপত্র কেনা উচিত নয়। মহালয়ার দিনটি বাদ দিয়ে কেনাকাটি করাই ভালো।
