www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 1, 2026 10:54 am

মধ্যপ্রাচ্যে যুদ্ধ লন্ডভন্ড করে দিতে চলেছে পৃথিবীটাকে। তেল ও গ্যাস নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে। বাণিজ্যক গ্যাসের দাম এক ধাক্কায় প্রচুর বেড়ে গেলো।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ লন্ডভন্ড করে দিতে চলেছে পৃথিবীটাকে। তেল ও গ্যাস নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে। বাণিজ্যক গ্যাসের দাম এক ধাক্কায় প্রচুর বেড়ে গেলো। আজ ১ মে থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে গিয়েছে। নতুন দাম হয়েছে ৩২০২ টাকা। কলকাতাতে এই দাম আজ থেকেই কার্যকর হল।

প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম পর্যালোচনা করে দেশের বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণ করা হয়। ইরান-আমেরিকা সংঘাত (Iran-US Conflict) ও আন্তর্জাতিক মহলে অস্থিরতার কারণে বিশ্ববাজারে ক্রুড তেলের দাম চড়চড়িয়ে বাড়ছে। গতকাল, বৃহস্পতিবারই বিশ্ব বাজারে ক্রুড তেলের (Crude Oil) দাম ১.৯৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১২০ ডলার হয়। এর প্রভাবেই ভারতেও জ্বালানির দাম বেড়ে গেল।
অন্যদিকে, কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলি, কারণ গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। ৯৩৯ টাকাই রয়েছে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম। ৫ কেজির ছোট যে এলপিজি সিলিন্ডারগুলি ব্য়বহার করা হয়, তার দাম রয়েছে ৩৪৮ টাকা। ১০ কেজির কম্পোজিট এলপিজি সিলিন্ডারের দামও ৬৭১ টাকাই রয়েছে আগের মতো।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *