www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 2, 2026 9:55 am

পুজো প্রায় চলেই আসলো। এক বছর অপেক্ষার অবসান। দিকে দিকে আশ্বিনের সুর ধ্বনিত হচ্ছে

পুজো প্রায় চলেই আসলো। এক বছর অপেক্ষার অবসান। দিকে দিকে আশ্বিনের সুর ধ্বনিত হচ্ছে। সেই আর্থে আর মাত্র ১৬ দিন পরেই পঞ্চামী। ১০ অক্টোবর মহালয়া দিয়েই দেবীপক্ষের সূচনা। এ বছর ১৬ অক্টোবর থেকে পুজো শুরু। উমা মর্ত্যে আসছেন ঘোড়ায় চড়ে, আর বিদায় নেবেন নৌকায়। শাস্ত্রীয় ব্যাখ্যায় দেবীর ঘোটকে আগমন কিছুটা অস্থিরতার বার্তা দিলেও, নৌকায় গমন ধরা হয় অত্যন্ত শুভ—যা দেশের শস্যবৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক। তবে প্রতি বছরের মতো এবারও প্রাচীন ও বিশুদ্ধ সিদ্ধান্ত—এই দুই পঞ্জিকার সময়সূচি নিয়ে তৈরি হয়েছে বিশেষ কৌতূহল। বিশেষ করে কোন তিথিতে কখন সন্ধিপুজোর পুষ্পাঞ্জলি দেবেন কিংবা ষষ্ঠী-সপ্তমীর পুজোর সময় কোনটা, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। আসুন দেখে নিই এই বছর ষষ্ঠীতে বোধন ও পুজোর সময় কখন পড়েছে। ১৬ অক্টোবর (২৮ আশ্বিন) শুক্রবার রাত ১টা ৪২ মিনিটে ষষ্ঠী তিথি শুরু। দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হবে শুক্রবার সন্ধ্যায়। ১৭ অক্টোবর রাত ৩টা ৪৬ মিনিটে ষষ্ঠী তিথি শেষ। ১৬ অক্টোবর (২৮ আশ্বিন) শুক্রবার সূর্যোদয় ঘ ৫।৩৮, সূর্যাস্ত ঘ ৫।৮, ষষ্ঠী রাত্রি ঘ ৩। ৪৭ পর্যন্ত। দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহীত পুজো প্রশস্ত। সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ষষ্ঠী তিথি শুরু ২৮ আশ্বিন। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৫ অক্টোবর রাত ৩টে ২৬। ষষ্ঠী তিথি থাকছে ২৯ আশ্বিন। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৬ অক্টোবর, শুক্রবার। ষষ্ঠী অহোরাত্র (সারারাত)। পূর্বাহ্ন সকাল ৯টা ২৭। অধিক পুজো। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। বারবেলানুরোধে সকাল ৮টা ৩০-এর মধ্যে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পুজো শেষ করতে হবে। সন্ধ্যায় দেবী দুর্গার বোধন। ষষ্ঠী তিথি শেষ হচ্ছে ৩০ আশ্বিন। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে, ১৭ অক্টোবর, শনিবার, ভোর ৫টা ৫৫।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *