www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

August 29, 2026 9:56 am

মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটে যা সবাইকে মজা দেয় আবার আতঙ্কিত করে তোলে

মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটে যা সবাইকে মজা দেয় আবার আতঙ্কিত করে তোলে। এমনই একটা ঘটনা ঘটেছে বিলাসপুর-কাটনি রেললাইনের ভিতরে। রেললাইনে হাঁটছে সে। ওই তো, জলজ্যান্ত চিতাবাঘ! এমনই দৃশ্য দেখে চমকে উঠলেন রেলের যাত্রীরা। যদিও চিতাবাঘটির হাবভাব দেখে মনে হয়নি তার এসবে কোনও ভ্রূক্ষেপ রয়েছে। গার্ডের তোলা সেই ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। শেষে অবশ্য ট্রেনের শব্দে সচকিত হয়ে উঠতে দেখা যায় চারপেয়ে ভয়ংকরকে। বিলাসপুর-কাটনি রেললাইনের ভাওয়ারট্যাঙ্ক টানেলের ভিতরে দেখা গিয়েছে চিতাবাঘটিতে। ঝাড়খণ্ডের ওই অঞ্চলে রয়েছে অরণ্য। সেখান থেকে প্রায়ই লোকালয়ে চলে আসে জঙ্গলের প্রাণীরা। এবার সেভাবেই চলে আসতে দেখা গেল চিতাবাঘটিকে।

বাঘটির যাতে চোট না লাগে, তা নিশ্চিত করতেই গতি কমিয়ে দেওয়া হয় ট্রেনটির। তাকে পর্যাপ্ত সময় দেওয়া হয় যাতে সে লাইন পেরিয়ে নিরাপদ স্থানে চলে যেতে পারে। তবে এরপরও চিতাবাঘটি লাইন ছাড়ার কোনও লক্ষণ দেখায়নি। সে দিব্যি হেঁটে ও সামান্য দৌড়ে এগোচ্ছিল সামনের দিকে। শেষপর্যন্ত অবশ্য হর্নের শব্দে সচকিতে জঙ্গলেই ফিরে যায় জঙ্গলের রাজা। উল্লেখ্য, ওই অঞ্চলটি ঘন বনাচ্ছাদিত ও পাহাড়ি এলাকায় অবস্থিত। বন্যপ্রাণীর বিচরণ বেশ স্বাভাবিক ঘটনা। চিতাবাঘ, হাতি ও অন্যান্য প্রাণীর আনাগোনা হয় প্রায়ই। মাঝেমধ্যে তারা রেললাইনের খুব কাছে, এমনকী লাইনের উপরও চলে আসে, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এদিন চিতাবাঘের দেখা মেলার পর বন বিভাগের কর্মকর্তারা ওই এলাকায় টহল দেন। উদ্দেশ্য ছিল বন্যপ্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ করা এবং চিতাবাঘটি রেললাইন সংলগ্ন এলাকায় অবস্থান করছে কি না, সেসম্পর্কে নিশ্চিত হওয়া।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *