www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 18, 2026 1:28 pm

কথায় বলে, প্রেম কোনও বাধানিষেধ মানে না। তা সে বয়স হোক কিংবা ধর্ম। এসব বেড়াজাল তুচ্ছ

কথায় বলে, প্রেম কোনও বাধানিষেধ মানে না। তা সে বয়স হোক কিংবা ধর্ম। এসব বেড়াজাল তুচ্ছ। ফুৎকারে সমস্ত বাধা পেরিয়ে সঙ্গীর সঙ্গে হাত হাত রেখে এগিয়ে যাওয়া যায় অনেক দূর। তবে অবশ্যই দু’জনের সম্পর্কের প্রতি সমান দায়বদ্ধতা থাকা প্রয়োজন। তারই যেন বাস্তব রূপ দেখা গেল উত্তরপ্রদেশে। পঁচাত্তরের ‘তরুণ’কে বিয়ে করলেন তিরিশের ইনফ্লুয়েন্সর রানি রাজপুতের। সমস্ত রীতি মেনে বাগদান সারলেন দু’জনে। নবরাত্রির পর বিয়ে করবেন তাঁরা। সোশাল মিডিয়ায় ভাইরাল সে ছবি। বছরখানেক আগের কথা। তখন দেখা হয় দু’জনের। প্রথম দেখাতেই যেন একে অপরকে মন দিয়ে বসেছিলেন। তারপর থেকে সময় যত এগিয়ছে, ততই যেন সম্পর্ক গাঢ় হয়েছে। সিদ্ধান্ত নেন সংসার পাতার। সেই অনুযায়ী বাগদান সারলেন তাঁরা। নবরাত্রির পরই হবে বিয়ে।

ওই তরুণী রানি রাজপুতের ইনস্টাগ্রামে অবাধ বিচরণ। প্রতিনিয়ত রিলস শেয়ার করেন। তাঁর সোশাল মিডিয়া ফলোয়ারের সংখ্যা কম নয়। তাঁর একটি মেয়েও রয়েছে। রামসাগরে থাকে সে। সেখানেই দেখা হয় পঁচাত্তরের ‘তরুণে’র সঙ্গে। ধীরে ধীরে মনের মিল। আর তারপরই একসঙ্গে থাকার সিদ্ধান্ত। সোশাল মিডিয়ায় দু’জনের বাগদানে ছবি, ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। আর তারপর থেকেই শুরু হয়েছে জোর চর্চা। বর্তমানের সম্পর্কের আয়ু নিয়ে নানামহলে নানা চর্চা চলছে। তার মাঝে অসমবয়সি এই প্রেম যেন দৃষ্টান্ত তৈরি করেছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *