www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 1, 2026 10:50 am

আজ বুদ্ধ পূর্ণিমা। সারা বিশ্বের বৌদ্ধধর্মের মানুষ খুবই ভক্তির সঙ্গে মহাপুরুষ বুদ্ধুদেবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

আজ বুদ্ধ পূর্ণিমা। সারা বিশ্বের বৌদ্ধধর্মের মানুষ খুবই ভক্তির সঙ্গে মহাপুরুষ বুদ্ধুদেবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। গানে, স্তোত্রতে ও উপাসনার মাধ্যমেই তাঁকে আমরা স্মরণ করি। এদিন নাকি নির্দিষ্ট কিছু নিয়ম মানলে মনোবাঞ্ছা পূরণ হয়। দূর হয় অর্থসংকট। তাই বেশ কয়েকটি টোটকা মেনে চলা প্রয়োজন। তাতেই মিলবে সুফল।

  • বুদ্ধ পূর্ণিমার দিন ভোরবেলা ঘুম থেকে উঠুন। ঘর পরিষ্কার করে নিন।
  • এরপর তাড়াতাড়ি স্নান সেরে নিন। পোশাক পরিবর্তন করে ফেলুন। ওইদিন অবশ্যই কালো রঙের পোশাক পরবেন না।
  • স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্যপ্রণাম করুন। পরিবারের মঙ্গল কামনা করুন।
  • বাড়ির ঠাকুরঘরে যান। আরাধ্য দেবদেবীদের ফুল, ফল নিবেদন করুন। ধূপ ও মোমবাতি জ্বালিয়ে দিন।
  • এদিন ভুলেও আমিষ খাবার খাবেন না। শারীরিক সমস্যা না হলে উপবাস করতে পারেন। তবে তা না পারলে নিরামিষ খাবার খান।
  • বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব কাটানোর উদ্যোগ নিতে পারেন। সন্ধ্যায় চাঁদের আলোয় রেখে দিন একমুঠো সরষে। পরদিন তা বাড়ির আশপাশে ছড়িয়ে দিন। কিছুক্ষণ রেখে পরে তা তুলে নিতে ভুলবেন না
  • বুদ্ধ পূর্ণিমায় চাঁদের আলোয় একমুঠো আতপ চাল রেখে নিন। তারপর তা মাথার উপর সাতবার ঘোরান। জলে ভাসিয়ে দিন। তাতে দূর হবে অর্থাভাব।
  • সাতটি গোলমরিচ নিন। পূর্ণিমার চাঁদের আলোয় রাখুন। মাথার উপর সাতপাক ঘুরিয়ে রাস্তায় ফেলে দিন। ভুলেও আর ওই গোলমরিচের দিকে তাকাবেন না। এভাবে সংসারে অর্থাগম হবে।
  • বুদ্ধ পূর্ণিমার দিন একটি অশ্বত্থ পাতা জোগাড় করুন। তাতে মনোস্কামনা লিখুন। চাঁদের দিকে তাকিয়ে নদীতে ওই অশ্বত্থ পাতা ভাসিয়ে দিন। তাতে মনোবাসনা পূরণ হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *