www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 26, 2026 9:29 am

বৃহন্নলা যাদের আমরা 'হিজড়া' বলেই চিনি তারা কিন্তু সমাজে অনেকটাই ব্রাত্য।

বৃহন্নলা যাদের আমরা ‘হিজড়া’ বলেই চিনি তারা কিন্তু সমাজে অনেকটাই ব্রাত্য। তাদের মানুষ হিজড়া বলে যতটা জানে মানুষ বলে ততটা জানে না। সমাজের সেই সংকীর্ণতাতে এবার আঘার করতে চলেছেন মন্ত্রী অগ্নিমিত্রা। ‘অবহেলা নয় সমাজে তাঁরা পরিচিত হন নিজেদের কাজের মাধ্যমে।’ এবার বৃহন্নলাদের নিয়ে বড় ভাবনা রাজ্য সরকারের। রাজ্যের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানিয়েছেন, এবার বৃহন্নলাদেরও কাজে লাগানো হবে। তার পরিবর্তে তাঁদের দেওয়া হবে সাম্মানিকও। শুধু তাই নয়, মহাভারতের প্রসঙ্গ টেনেছেন তিনি। সেখানে ‘শিখণ্ডীর’ চরিত্র এমনকী অর্জুনকে একটা সময় বৃহন্নলা সাজতে হয়েছিল সেই নিয়েও লেখালিখি করেছেন তিনি। এ সমাজ বৃহন্নলাদের উপেক্ষিত করে রেখেছে। সুখ-স্বাচ্ছন্দ্য থেকে তাঁরা বঞ্চিত। তাঁদের হয়ে কেউ কথা বলে না। তাঁদের হয়ে কেউ প্রতিবাদ করে না। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা এবার সেই উপেক্ষিতদের হয়েই ধরলেন কলম। মনে করিয়ে লিখলেন, “একবার ভাবুন, যিনি ছিলেন মহাবীর অর্জুন, যাঁর হাতে ছিল গাণ্ডীব, যিনি যুদ্ধক্ষেত্রে অসংখ্য বীরকে পরাজিত করেছেন, তিনিই একদিন বৃহন্নলা পরিচয়ে রাজঅন্তঃপুরে দিন কাটিয়েছেন।”

এরপর তিনি তুলে এনেছেন শিখণ্ডির প্রসঙ্গও। লিখেছেন, “মহাভারতের আরও একটি চরিত্র শিখণ্ডী। তাঁর জীবনকাহিনিও আমাদের মনে করিয়ে দেয়, মানুষের পরিচয় ও জীবনযাত্রা সবসময় সমাজের প্রচলিত ধারণার মধ্যে সীমাবদ্ধ থাকে না।” এ দিন, অগ্নিমিত্রা পাল নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখান থেকে তিনি জানান যে কী কী কাজে এবার থেকে বৃহন্নলাদের লাগানো যেতে পারে। রাজ্যের মন্ত্রী বলেন, “আমাদের পরিকল্পনা, বৃহন্নলা সম্প্রদায়ের আগ্রহী মানুষদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক সচেতনতার কাজে যুক্ত করা। তাঁরা রাস্তায় সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে, হেলমেট পরতে, সিটবেল্ট ব্যবহার করতে এবং নিরাপদে চলাচল করতে সচেতন করবেন।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *