www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 18, 2026 11:56 am

প্রাচীন বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী, স্বপ্নে সাপ দেখার একাধিক প্রতীকী অর্থ রয়েছে

স্বপ্ন দেখেন অনেকেই। এমনকী, কিছু স্বপ্নের ক্ষেত্রে ঘুম ভেঙে যাওয়ার পরও তার রেশ থেকে যায়? এমনকী বারবার একই স্বপ্ন আসে ঘুমের মধ্যে। আর এই বারবার একই স্বপ্ন দেখার পিছনে বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে বলে বিশ্বাস করেন অনেকে। সেখানে যদি বারবার আপনার স্বপ্নে সাপ আসে, তাহলে তার মানে কী? এটি কি জীবনে কোনও পরিবর্তনের ইঙ্গিত, নাকি অবচেতন মনের কোনও ভয়? জেনে নেওয়া যাক।

প্রাচীন বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী, স্বপ্নে সাপ দেখার একাধিক প্রতীকী অর্থ রয়েছে। কারও মতে, এটি জীবনে বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত। আবার কারও বিশ্বাস, অবচেতন মনে লুকিয়ে থাকা ভয়, উদ্বেগ কিংবা সুপ্ত শক্তির জাগরণের প্রতীক সাপ।
মনস্তাত্ত্বিক ব্যাখ্যায়, স্বপ্নকে অবচেতন মনের আবেগ, অভিজ্ঞতা ও অমীমাংসিত বিষয়গুলির প্রতিফলন হিসেবে দেখা হয়। বিশেষ করে ঘুমের মধ্যে দেখা স্পষ্ট স্বপ্নের সঙ্গে মানুষের অবদমিত আবেগ, মানসিক চাপ এবং দৈনন্দিন অভিজ্ঞতার যোগ থাকতে পারে।

বিভিন্ন সংস্কৃতিতে স্বপ্নে সাপ দেখার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। কিছু সংস্কৃতিতে সাপকে শত্রু বা বিপদের প্রতীক হিসেবে দেখা হয়। আবার পাশ্চাত্যের বিভিন্ন সংস্কৃতিতে সাপের খোলস ছাড়াকে পুনর্জন্ম ও নতুন জীবনের প্রতীক বলে মনে করা হয়।এই বিশ্বাস অনুযায়ী, স্বপ্নে সাপ দেখার অর্থ জীবনে নতুন কোনও অধ্যায়ের সূচনা হতে পারে। সম্পর্কের পরিবর্তন, কর্মজীবনে নতুন মোড় কিংবা মানসিকভাবে পুরনো আঘাত কাটিয়ে ওঠার ইঙ্গিত হিসেবেও একে ব্যাখ্যা করা হয়। অনেকের বিশ্বাস, পুরনো অভ্যাস ও নেতিবাচক চিন্তাভাবনা ছেড়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার বার্তা রয়েছে এমন স্বপ্নে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *