www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 30, 2026 2:54 pm

বলিউডের মতো টলিউডও এপিকাল বা ধৰ্মীয় স্টোরির দিকে ঝুঁকছে।

বলিউডের মতো টলিউডও এপিকাল বা ধৰ্মীয় স্টোরির দিকে ঝুঁকছে। সম্ভবত এতে যেমন একটা ধর্ময় মেসেজ দেওয়া যায় তেমনি এর বাজার মূল্যও ভালো। প্যান-ইন্ডিয়া ছবি ‘রামায়ণ’ (Ramayana) নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে তুঙ্গে চর্চা। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই মেগাবাজেট পৌরাণিক ছবি চলতি বছরের নভেম্বর মাসের ৪ তারিখে মুক্তি পাওয়ার কথা। ইতিমধ্যেই এই ছবিকে বাংলায় করমুক্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কালীপুজোর টলিউডের তরফ থেকে বক্স অফিসে মুক্তি পেতে চলেছে ‘সাধক বামাক্ষ্যাপা’। সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। মা তারার চরিত্রে দেখা যাবে পায়েল দে-কে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সাহেব চট্টোপাধ্যায়। ছবির সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার।সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার। এসভিএফ (SVF)-এর প্রযোজনায় তৈরি এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল রয়েছে।

সম্প্রতি টলিউডের উন্নয়ন ও সিনেমাশিল্পে লগ্নি নিয়ে নানা আলোচনা চললেও, ‘রামায়ণ’-এর মতো বড় ছবি যদি করমুক্ত হয়, তবে বাংলার মাটির কাছাকাছি থাকা ‘সাধক বামাক্ষ্যাপা’-র মতো আধ্যাত্মিক ও আবেগঘন ছবির ক্ষেত্রেও সরকারের এমন পদক্ষেপ করা উচিত বলে মনে করছেন ছবির নির্মাতারা। শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছে ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিকেও করমুক্ত করার আবেদন করবে ছবির টিম। এই প্রসঙ্গে জানতে টিভি নাইন বাংলার তরফে যোগাযোগ করা হয়, ছবির ‘বামাক্ষ্যাপা’ ওরফে অভিনেতা সব্যসাচী চৌধুরীর সঙ্গে। তিনি জানান, “এন্টারটেইনমেন্ট ট্যাক্স ফ্রি করার একটাই উদ্দেশ্য— টিকিটের দাম কিছুটা কমলে ছবিটা সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে পারে। সাধক বামাক্ষ্যাপার ভক্তকুল তো শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রচুর মানুষ আছেন যাঁরা গ্রামাঞ্চলে, শহরতলিতে থাকেন। তাঁদের যদি এতে সুবিধা হয়, তাহলে অবশ্যই করমুক্ত করে দেওয়া উচিত। তাহলে আরও বহু মানুষের কাছে ছবিটা পৌঁছবে। তবে নির্মাতারা কীভাবে এই বিষয়ে, কী পদক্ষেপ করছে, তা আমার জানা নেই। তবে শুনেছি এটা নিয়ে আলোচনা চলছে।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *