www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 23, 2026 12:20 pm

শ্রাবন মাস মানেই শিবের মাস। ভারতের বিভিন্ন প্রান্তে আছে জাগ্রত শিবের মন্দির।

শ্রাবন মাস মানেই শিবের মাস। ভারতের বিভিন্ন প্রান্তে আছে জাগ্রত শিবের মন্দির। তার মধ্যে অন্যতম একটি মন্দির হল গুজরাটের সোমনাথ মন্দির। শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম গুজরাতের সোমনাথ। অনেকেরই স্বপ্ন থাকে এই মন্দির দর্শনের। সেই সুযোগ করে দিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। ১১০০ জন পুণ্যার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে গুজরাতের সোমনাথ মন্দির দর্শনে পাঠাচ্ছে রাজ্য সরকার। আজ থেকেই শুরু হয়েছে সেই আবেদন। আপনিও যদি সোমনাথ দর্শনে যেতে চান তাহলে জেনে নিন পুরো পদ্ধতি। বছর গুজরাতের ঐতিহাসিক সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠার ১০০০ বছর পূর্তি হয়েছে। আর সেই উপলক্ষ্যে আয়োজিত ‘Somnath Swabhiman Parv’ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকেও তীর্থযাত্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘Somnath Swabhiman Parv – 1000 Years of Unbroken and Indomitable Faith’ কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গ থেকে ১,১০০ জন তীর্থযাত্রী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা থেকে গুজরাত পর্যন্ত যাতায়াতের সমস্ত খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। অন্যদিকে সোমনাথে থাকার ব্যবস্থা, স্থানীয় পরিবহণ এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার দায়িত্ব নেবে গুজরাত সরকার ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।

প্রসঙ্গত, ২০২৬ সালে সোমনাথ মন্দিরে গজনির মাহমুদের আক্রমণের এক হাজার বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র সরকার ১১ জানুয়ারি থেকে এক বছরব্যাপী ‘সোমনাথ স্বাভিমান পর্ব—১০০০ ইয়ার্স অব আনব্রোকেন অ্যান্ড ইনডমিটেবল ফেইথ’ কর্মসূচি পালন করছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই আরব সাগরের তীরে অবস্থিত ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ দর্শনের সুযোগ পাচ্ছেন বাংলার পুণ্যার্থীরা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন এই বিষয়ে সমস্ত জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছেন। প্রতিটি জেলার জন্য নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ করা হয়েছে। সবচেয়ে বেশি ১২৩ জন সুযোগ পাবেন উত্তর ২৪ পরগনা থেকে এবং ১১৬ জন দক্ষিণ ২৪ পরগনা থেকে। সবচেয়ে কম কোটা রাখা হয়েছে কালিম্পং জেলার জন্য, যেখানে সুযোগ পাবেন ৪ জন। পুণ্যার্থী নির্বাচনের ক্ষেত্রে শারীরিকভাবে সক্ষম প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সম্ভব হলে স্বামী-স্ত্রীকে একসঙ্গে নির্বাচিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *