www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

June 30, 2026 1:26 pm

বৃষ্টিতে পাহাড়ি পথ যে নরকের রাস্তা হয়ে ওঠে তা বলা বাহুল্য। তার মধ্যে যদি আচমকা ভূমিধস নামে তাহলে তো কথাই নেই

বৃষ্টিতে পাহাড়ি পথ যে নরকের রাস্তা হয়ে ওঠে তা বলা বাহুল্য। তার মধ্যে যদি আচমকা ভূমিধস নামে তাহলে তো কথাই নেই। এমন অবস্থাকে সাক্ষাৎ মৃত্যুপুরী বলাই যায়। গত ২৮ জুন থেকে চলা ভারী বৃষ্টির জেরে অরুণাচল প্রদেশের লোয়ার সিয়াং জেলায় পাহাড়ে বিশাল এক ভূমিধস নামে। যার মধ্যে পড়েন এক বাইকচালক। মাটি-পাথরের নিচে তলিয়ে যেতে যেতেও অলৌকিক ভাবে বেঁচে যান তিনি। হাড়হিম করা সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

ভয় জাগানো ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ক্যাং_থাঙ্গ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। সেখানে দেখা গিয়েছে, পাহাড়ের ঢালে সরু ও কর্দমাক্ত রাস্তা বাইকে চড়ে পার হওয়ার চেষ্টা করছেন এক বাইকচালক। খানিকটা এগিয়েও গিয়েছিলেন তিনি। আচমকা শুরু হয় ভূমিধস। পায়ের নিচের মাটি সরতে থাকে। দেখা যায়, পাহাড়ে ঢাল বেয়ে নেমে আসছে পাথর ও মাটির চাঁই। আরোহী ও তাঁর বাইকটিকে সঙ্গে টেনে নিয়ে পাথর-মাটির স্রোত। ভূমিধসটি পাহাড়ের গা বেয়ে গড়িয়ে নিচের সিজি নদীতে গিয়ে পড়ে। চোখের সামনে ভয়ংকর কাণ্ড দেখে আর্তনাদ করে ওঠেন অনেকে। যদিও আশ্চর্যভাবে বাইকচালক বেঁচে যান। অন্তত সংবাদমাধ্যম তেমনটাই দাবী করেছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *