www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

June 26, 2026 11:41 am

আমাদের জীবন একটা নির্দিষ্ট গতিতে চলে।

আমাদের জীবন একটা নির্দিষ্ট গতিতে চলে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ সেই জীবন নিয়ে খুব খুশি হই না। তবে অনেকেই চেষ্টা করেন ভবিষ্যৎ বদলে ফেলার। আর এক্ষেত্রে ভরসা হল জ্যোতিষশাস্ত্র। এবার জ্যোতিষশাস্ত্র সত্যিই কার্যকর কি না, ভাগ্য বদলাতে পারে কি না, তা নিয়ে নানামুণির নানামত। তবে কথাতেই আছে, “বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।” আর এই বিশ্বাসের কারণেই বহু মানুষ জ্যোতিষবিদদের পরামর্শ মেনে চলেন। বর্তমানে দেখা যায়, অধিকাংশের হাতেই ক্রিস্টলের ব্রেসলেট। কারণ সেই ভাগ্য বদল। কিন্তু সত্যিই কি ভাগ্য পালটে দিতে পারে ক্রিস্টল? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রত্যেকটা ক্রিস্টলের নিজস্ব কম্পন বা শক্তি রয়েছে। যা মানুষের মন ও শরীরকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। আর সেই কারণেই বলা হয়, প্রয়োজন অনুযায়ী সঠিক ক্রিস্টলের ব্রেসলেট পরতে পারলে বদলায় ভাগ্য।

মানুষের বিশ্বাস, ক্রিস্টলের ইতিবাচক শক্তি মানসিক জোর, আত্মবিশ্বাস এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে। যা সাফল্যের পথ সুগম করে। তবে এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে হ্যাঁ, বিশ্বাস করে ব্যবহার করে অনেকেই সুফল পেয়েছেন বলে দাবি। অর্থাৎ সবটাই ব্যবহারকারীর বিশ্বারের উপর।

চলুন আজ জেনে নেওয়া যাক কোন ব্রেসলেটে কোন সমস্যা থেকে মুক্তি মেলে?

  • পাইরাইট- পাইরাইট হল আয়রন সালফাইড (FeS₂) দিয়ে গঠিত একটি প্রাকৃতিক খনিজ। জ্যোতিষশাস্ত্রে এবং বাস্তুবিদ্যায় পাইরাইট অত্যন্ত জনপ্রিয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এটি নেতিবাচক শক্তি দূর করে, আত্মবিশ্বাস বাড়ায়, এবং সম্পদ বা প্রাচুর্য আকর্ষণে সাহায্য করে।
  • অ্যামেথিস্ট- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অ্যামেথিস্ট মানসিক চাপ কমাতে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নেতিবাচক শক্তি থেকে বাঁচায়।
  • গ্রিন অ্যাভেন্টুরিন- বলা হয়, সৌভাগ্য এবং সমৃদ্ধি এনে দেয় এই ক্রিস্টল।
  • রোজ় কোয়ার্টজ়- প্রেমের সম্পর্কে সমস্যা? সমাধানের জন্য জ্যোতিষবিদরা পরামর্শ দেন রোজ় কোয়ার্টজ়ের ব্রেসলেট পরার।
  • সিট্রিন- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সাফল্য ও অর্থকে আকর্ষণ করে এই সিট্রিনের ব্রেসলেট।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *