www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 22, 2026 1:14 pm

সিনেমা হলের পর্দায় সেন্সরের বাধা পেরিয়ে গত ১৫ মে মুক্তি পেয়েছে সঞ্জয় দত্তের নতুন ছবি ‘আখরি সওয়াল’।

সিনেমা হলের পর্দায় সেন্সরের বাধা পেরিয়ে গত ১৫ মে মুক্তি পেয়েছে সঞ্জয় দত্তের নতুন ছবি ‘আখরি সওয়াল’। তবে মুক্তির পর বক্স অফিসে তেমন জোরালো সাড়া জাগাতে পারেনি এই সিনেমাটি। হিসাব অনুযায়ী, মুক্তির পর প্রথম মঙ্গলবার পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে আনুমানিক ১.৭০ কোটি টাকা। আর এই ছবিটির প্রচার পর্ব মিটতেই তড়িঘড়ি মুম্বই ছেড়েছেন অভিনেতা। বলিপাড়ার গুঞ্জন, রুটিন চেক-আপের উদ্দেশ্যেই তাঁর এই আকস্মিক আমেরিকা সফর। সূত্রের খবর, ৬৬ বছর বয়সী এই অভিনেতার আমেরিকা সফরের বিস্তারিত সূচি এখনো গোপন রাখা হয়েছে। লস অ্যাঞ্জেলেস থেকে তাঁর আমেরিকার পূর্ব উপকূলে যাওয়ার কথা রয়েছে। অভিনেতার ঘনিষ্ঠ বৃত্তের দাবি, সঞ্জয় দত্ত বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন।

গত কয়েক বছর ধরে প্রতি বছরই তিনি নিয়ম করে স্বাস্থ্য পরীক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান। এবারও সিনেমার ব্যস্ততা কমতেই নিজের শরীরের দিকে নজর দিয়েছেন অভিনেতা। তবে অভিনেতার এই সফরের পেছনে তাঁর পুরোনো এক লড়াইয়ের ইতিহাস জড়িয়ে রয়েছে, ২০২০ সালের কঠিন লড়াই: ২০২০ সালে সঞ্জয় দত্তের শরীরে চতুর্থ স্টেজের ফুসফুসের ক্যানসার ধরা পড়ে। ফুসফুসে জল জমা এবং তীব্র শ্বাসকষ্টের কারণে সেই সময় তাঁর পরিবার গভীর উদ্বেগে দিন কাটিয়েছিল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *