www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 21, 2026 10:20 am

গায়ের রং খানিক গোলাপি, মাথায় সোনালি চুল, নাম ‘ডোনাল্ড ট্রাম্প’৷

গায়ের রং খানিক গোলাপি, মাথায় সোনালি চুল, নাম ‘ডোনাল্ড ট্রাম্প’৷ ভাইরাল বাংলাদেশের মহিষ৷ ঈদ-উল-আধা-র আগে হইচই পড়ে গিয়েছে বাংলাদেশের এই মহিষটিকে নিয়ে৷ বিশ্বনেতার নামে এই মহিষের নাম রাখার কারণ মহিষটির অদ্ভুত গড়ন৷ মহিষটিকে ঘিরে কৌতূহল তুঙ্গে৷ রীতিমতো সেলফি তুলতে ভিড় জমাচ্ছেন সকলে৷ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মহিষটির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই মহিষটির মাথার সোনালি রঙের লোম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার “অদ্ভুত মিল”-এর কথা উল্লেখ করেছেন। নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি৷ এই অ্যালবিনো মহিষের নাম রাখা হয়েছে “ডোনাল্ড ট্রাম্প”।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা সংবাদমাধ্যমকে জানান, প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি গরুর হাট থেকে মহিষটি কেনা হয়েছিল। তিনি বলেন, “মাথার চুল দেখে আমার ছোট ভাই মজা করে এর নাম ডোনাল্ড ট্রাম্প রাখে। ও খুব শান্ত স্বভাবের। সাধারণত অ্যালবিনো মহিষ শান্ত প্রকৃতির হয় এবং উত্যক্ত না করলে আক্রমণাত্মক আচরণ করে না।” জিয়াউদ্দিন আরও জানিয়েছেন, মহিষটি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।জিয়াউদ্দিন মৃধার আরও দাবি, দক্ষিণ এশিয়ায় অ্যালবিনো মহিষ খুবই বিরল এবং এরা সাধারণত শান্ত স্বভাবের হয়। ভুট্টা, সয়াবিন ও ভূষির পুষ্টিকর খাবার খাওয়ানোর ফলেই মহিষটির আকার ও স্বাস্থ্য ভালো হয়েছে বলে তিনি জানান।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *