বুদ্ধ পূর্ণিমা মানেই শান্তি, সংযম ও আত্মবিশ্লেষণের বার্তা। এই বিশেষ দিনে Gautama Buddha-র জীবন ও দর্শন নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে। তাঁর শেখানো কয়েকটি সহজ কিন্তু গভীর উপদেশ আজও মানুষের জীবনে দিশা দেখায়।
গৌতম বুদ্ধের ৭টি জীবন বদলে দেওয়া শিক্ষা
- প্রথম শিক্ষা: ‘মধ্যম পথ’। বুদ্ধ বলেছেন, জীবনে চরম ভোগ বা চরম ত্যাগ: কোনওটাই ঠিক নয়। বরং ভারসাম্য বজায় রেখে চলাই সবচেয়ে সঠিক পথ।
- দ্বিতীয় শিক্ষা: ‘চিন্তাই সবকিছুর উৎস’। মানুষ যেমন ভাবে, তেমনই হয়ে ওঠে। তাই ইতিবাচক চিন্তা জীবনে ইতিবাচক ফল আনে।
- তৃতীয় শিক্ষা: ‘রাগকে জিততে হয় ভালোবাসা দিয়ে’। ঘৃণা কখনও ঘৃণাকে শেষ করতে পারে না। ভালোবাসাই পারে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে।
- চতুর্থ শিক্ষা: ‘বর্তমানেই বাঁচুন’। অতীত নিয়ে অনুশোচনা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নয়, বর্তমানকে গুরুত্ব দেওয়াই সুখের চাবিকাঠি।
- পঞ্চম শিক্ষা: ‘নিজেকেই নিজের আলো হতে হবে’। অন্যের উপর নির্ভর না করে নিজের শক্তি ও বোধই জীবনের আসল ভরসা।
- ষষ্ঠ শিক্ষা: ‘কর্মফল অনিবার্য’। ভালো কাজের ফল ভালোই হবে, আর খারাপ কাজের ফল খারাপ: এই নীতি মেনে চলাই জীবনের মূল শিক্ষা।
- সপ্তম শিক্ষা: ‘সংযমই শান্তির পথ’। ইচ্ছা ও লোভ নিয়ন্ত্রণ করতে পারলেই মন শান্ত থাকে এবং জীবনে স্থিরতা আসে।
