www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 19, 2026 1:19 pm

এবার সত্যি দুয়ারে ভোট। নির্বাচন কমিশন জানিয়ে দিলো এ বছর ৭ লক্ষ নতুন ভোটার।

এবার সত্যি দুয়ারে ভোট। নির্বাচন কমিশন জানিয়ে দিলো এ বছর ৭ লক্ষ নতুন ভোটার। যদিও বিয়োগের তুলনায় জগটা অনেক কম। প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। ভোট শুরুর ঠিক চার দিন আগে গুরুত্বপূর্ণ তথ্য জানাল নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রায় ৭ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে বলে জানিয়েছে কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই নতুন ভোটারদের মধ্যে প্রায় ৩.২২ লক্ষ জন প্রথম দফার ভোটে অংশ নেবেন। বাকি প্রায় ৩.৮৮ লক্ষ ভোটার দ্বিতীয় দফায় তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।তবে এই নতুন ভোটারদের মধ্যে কতজন প্রথমবারের ভোটার, অর্থাৎ সদ্য ১৮ বছরে পা দিয়েছেন, সে বিষয়ে কোনও তথ্য দেয়নি কমিশন। একইভাবে লিঙ্গভিত্তিক বিশদ পরিসংখ্যানও প্রকাশ করা হয়নি।

এছাড়াও, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য কতগুলি ফর্ম-৬ আবেদন জমা পড়েছে এবং তার মধ্যে কতগুলি বাতিল হয়েছে, সে সম্পর্কেও কোনও তথ্য জানানো হয়নি। এক শীর্ষ নির্বাচন কমিশন আধিকারিক বলেন, “নিয়ম মেনে সামগ্রিক তথ্য প্রকাশ করা হয়েছে। বিস্তারিত তথ্য আলাদাভাবে সংরক্ষিত রয়েছে, প্রয়োজনে পরে জানানো হতে পারে।”নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নতুন নাম যুক্ত করার পর রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লক্ষ ৫১ হাজার ৮ জনে। ট্রাইব্যুনালের নির্দেশে নতুন নাম যুক্ত হলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। কারণ, সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রথম দফায় রাজ্যের ১৫২টি কেন্দ্রে ভোট। সেখানকার যেই সকল বিবেচনাধীন ভোটারের নাম ট্রাইব্যুনাল ২১ এপ্রিল পর্যন্ত নিষ্পত্তি করে দেবে, তাঁরা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে এই সময়সীমা রাখা হয়েছে ২৭ এপ্রিল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *