জীবনের উত্থান-পতন আছে। কিন্তু তার মধ্যেও জীবনকে গুছিয়ে নিতে হবে। সেই কারণেই মেনে চলতে হবে জ্যোতিষীর পরামর্শ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সাধারণত কর্মক্ষেত্রে উন্নতি আটকে থাকে চন্দ্র দূর্বল হলে। এবিষয়টা ঠিক করতে পারলেই সমস্যা মিটতে বাধ্য। চলুন আজ জেনে নেওয়া যাক কী কী করলে ধরা দেবে কাঙ্খিত পদোন্নতি।
১.. পূর্ণিমার দিন চাঁদের নিচে দাঁড়িয়ে পুজো করুন শিবের। অবশ্যই রুদ্রাক্ষের মালা দিয়ে পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন।
২. রাতে ঘুমোনোর সময় রুপোর গ্লাসে জল ভরে রাখুন। সকালে উঠে প্রথমেই তা খাবেন। এছাড়া সর্বদা জল খাবেন রুপোর গ্লাসে।
৩. দেখবেন যেন আপনার হাত থেকে কোনওভাবেই জল বা দুধ নষ্ট না হয়। যাদের চন্দ্র দূর্বল, তাদের জন্য এটা ভীষণ খারাপ। প্রতি সোমবার দুধ দান করুন।
৪. সর্বদা মায়ের পাশে থাকুন। মায়ের সঙ্গে দু্র্ব্যবহার করার মতো ভুলটি করবেন না।
৫. প্রতি পূর্ণিমায় উপোস করুন। এরপর নিজের হাতে তৈরি করবেন ক্ষীর। তা চাঁদের সরাসরি আলো পড়বে এমন স্থানে রাখুন। পরদিন সকালে এই ক্ষীর পরিবারের সকলকে প্রসাদ হিসেবে দিন। দেখবেন কেরিয়ারের যাবতীয় বাধা কাটবেই।
