www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

February 6, 2026 10:24 am

হিন্দু ধর্মে সময়টা খুবই গুরুত্বপূর্ণ।

হিন্দু ধর্মে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কোন সময়ে কোন কাজ করা উচিত আর কোন সময় কোন কাজ করা উচিত নয়, তার স্পষ্ট নির্দেশ আছে হিন্দু শাস্ত্রে। হিন্দু শাস্ত্রমতে সন্ধ্যা অত্যন্ত পবিত্র সময়। কথিত আছে, এই সময়েই লক্ষ্মীদেবীর গৃহস্থের বাড়িতে আসেন। দেবীর সুনজরে ধনসমৃদ্ধি বৃদ্ধি পায় সংসারে। আবার কুনজরে হতে পারে বিপুল ক্ষতি। থমকে যেতে পারে উন্নতি। দেখা দিতে পারে আর্থিক সংকট। তাই এই সময়ে কিছু কাজকে নিষিদ্ধ হিসাবে ধরা হয়। শাস্ত্রজ্ঞদের মতে, এই নিষিদ্ধ কাজগুলি করলে দেবীর সুনজর থেকে বঞ্চিত হতে পারেন আপনি। চলুন জেনে নেওয়া যাক, সূর্যাস্তের পর ঠিক কোন কোন কাজ করা একেবারেই অনুচিত।

  • ভুল করেও সূর্যাস্তের পর বাড়ির প্রবেশদ্বারকে কোনওভাবে আটকে রাখবেন না। সামনে কাউকে বসতে দেবেন না।
  • সূর্যাস্তের সময় ঘরে ঝাঁটা দিয়ে কোনও কাজ করবেন না। তাতে দেবী লক্ষ্মীর কুনজরে পড়তে পারেন। আর্থিক সংকট দেখা দিতে পারে।
  • অপরিষ্কার, ছেঁড়া জামা পড়ে থাকবেন না। তাতে নাকি দারিদ্র্যতার প্রকাশ পায়। তাই পরিষ্কার পোশাক পরার চেষ্টা করুন।
  • সূর্যাস্তের পর গাছের পাতা কিংবা ফুল ছিঁড়বেন না। তাতে সংসারের ক্ষতি হতে পারে। বিশেষত তুলসি গাছের পাতায় হাতও দেবেন না।
  • শুধু পাতা কিংবা ফুল ছেঁড়াই নয়। শাস্ত্রজ্ঞদের মতে, এই সময়ে গাছের গোড়ায় জল দেওয়াও উচিত নয়। তাতে সংসারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
  • ভুলেও সূর্যাস্তের পর নখ কাটবেন না। তাতে শারীরিক সমস্যা হতে পারে।
  • সূর্যাস্তের পর আর কাউকে রান্নাঘরের সামগ্রী দান না করাই ভালো। বিশেষত দুধ, দই, নুন, চিনি কাউকে দেবেন না।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *