www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 29, 2026 7:02 am

দেশের শিশুদের রক্ষা করতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে ফ্রান্স সরকার।

দেশের শিশুদের রক্ষা করতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে ফ্রান্স সরকার। জানা গিয়েছে, এবার ফ্রান্স সরকার প্রকাশ্যে ধূমপান রুখতে কঠোর নিয়ম আনতে চলেছে। শিশুরা যেখানে যায়, যেমন বাস স্টপ, পার্ক, স্কুল, খোলা মাঠ, খেলাধুলোর জায়গা, সমুদ্র সৈকতের মতো জায়গায় আর প্রকাশ্যে ধূমপান করা যাবে না। তবে ক্যাফের ছাদে ধূমপান করা যাবে।

প্রকাশ্যে ধূমপান করে ধরা পড়লেই দিতে হবে জরিমানা। তাও আবার ১০০-৫০০ নয়, কড়কড়ে ১৩,০০০ টাকা জরিমানা করা হবে। এমনটাই কঠোর নিয়ম চালু করা হচ্ছে।
বৃহস্পতিবার ফ্রান্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ক্যাথরিন ভোট্রিন এই ঘোষণা করেন। তাঁর সাফ কথা, “শিশুরা যেখানে থাকবে, সেখানে কোনওভাবে তামাক থাকবে না। ধূমপান করার স্বাধীনতা সেখানেই শেষ হয়ে যাবে যেখানে শিশুদের খোলা বাতাসে শ্বাস নেওয়ার অধিকার শুরু হয়।” ফ্রান্সের নাগরিকরাও চান ধূমপানের নিয়ম কড়া হোক। সম্প্রতিই একটি মতামত পোলে ৬২ শতাংশ নাগরিকই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছিলেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *