www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

February 22, 2026 11:56 am

শরীরের আনাচে কানাচে থাকা তিল নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন, তিল নাকি শরীরের সৌন্দর্য বাড়ায়

শরীরের আনাচে কানাচে থাকা তিল নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন, তিল নাকি শরীরের সৌন্দর্য বাড়ায়। আবার কারও কারও তিল নাপসন্দ। তিলতত্ত্ব আবার বলছে অন্য কথা। বিশেষজ্ঞদের মতে, তিলেই নাকি লুকিয়ে রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি। তাঁরা মনে করেন, এক এক ধরনের তিল, এক এক ধরনের অর্থ বহন করে। অর্থাৎ শরীরের কোনও অংশে তিল থাকাই যথেষ্ট নয়। সৌভাগ্যের চাবিকাঠি হওয়ার ক্ষেত্রে তিলের আকারও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোনও মহিলার শরীরে থাকা তিল তাঁর ভাগ্যোন্নতি করে। আবার ওই তিল নাকি মহিলার স্বামীর ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্ত্রীর শরীরে থাকা তিলের উপর অনেকাংশেই নির্ভরশীল পুরুষের ভাগ্য।

মহিলাদের কপালের ডানদিকে তিল থাকা অত্যন্ত শুভ। এই মহিলাদের নাকি বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতিও বাড়তে থাকে। দূরভ্রমণেরও যোগ থাকে। আবার কপালের বাঁদিকে তিল থাকা মহিলারা তুলনামূলক কম পরোপকারী হন। তবে তাঁদের অর্থভাগ্যও মন্দ নয়। ভ্রু -তে তিল থাকে অনেক মহিলার। তাঁদের অর্থভাগ্য বেশ ভালো। জীবনে কোনওদিন খুব একটা অভাব দেখতে হয় না তাঁদের। দাম্পত্য জীবনও বেশ সুখের। ডানদিকে চোখের পাতার নিচে থাকা তিল অত্যন্ত সৌভাগ্যের প্রতীক। এই জায়গায় যাঁদের তিল থাকে তাঁরা স্বনামধন্য হয়। যশ এবং অর্থ যেন তাঁদের নিত্যদিনের সঙ্গী। আপনার কি বুকে তিল রয়েছে? তিল বিশেষজ্ঞদের মতে, যাঁদের বুকে তিল থাকে তাঁরা অত্যন্ত কেরিয়ার সচেতন হন। আপনার চেষ্টা এবং আত্মবিশ্বাসই সাফল্যের পথ সুগম করবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *