www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

September 3, 2026 4:39 am

সম্প্রতি প্লেব্যাক থেকে বিদায় নিয়েছেন অরিজিৎ সিং।

সম্প্রতি প্লেব্যাক থেকে বিদায় নিয়েছেন অরিজিৎ সিং। কিন্তু আবার এমন কিছু ঘটনা ঘটেছে তাতে প্রশ্ন উঠেছে যে অরিজিৎ সিং কি আবার বাংলা সিনেমার গানে ফিরছেন? এবার অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে কারা পৌঁছলেন? সিনেপাড়ার অন্দরমহল সূত্রে খবর, একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের প্রাক্কালে গায়কের বাড়িতে পৌঁছেছেন যিশু সেনগুপ্ত এবং সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। শুক্রবার রাতেই তাঁরা জিয়াগঞ্জ পৌঁছেছেন বলে জানা গেল। তবে কি যিশু-ইন্দ্রদীপের হাত ধরে বাংলা সিনেইন্ডাস্ট্রি বড় চমকের অপেক্ষায়? এমন কৌতূহল নেহাত অমূলক নয়। অভিনয়ের পাশাপাশি যিশু খুব সম্প্রতি প্রযোজনাও শুরু করেছেন। অন্যদিকে ইন্দ্রদীপ দাশগুপ্তও পরিচালক হিসেবে টলিউডে প্রথম থেকেই সিনেসমালোচক থেকে দর্শকমহলের নজর কেড়েছেন একের পর এক ছবিতে। তবে কি এবার নতুন ছবির জন্য প্রযোজক-পরিচালক জুটি বেঁধে অরিজিৎ সিংয়ের কাছে প্লেব্যাকের জন্য গেলেন?

সময়ের গর্ভেই সেই উত্তর। যদিও কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির পর আবারও বাংলা সিনেমায় অরিজিৎ সিংয়ের প্লেব্যাকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার অরিজিৎ আবার সিনেমার গানের জগতে ফিরে আসে কিনা!

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *