www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 16, 2026 8:07 pm

উৎসবের মরশুম শুরু গিয়েছে। আজ চতুর্থী।

উৎসবের মরশুম শুরু গিয়েছে। আজ চতুর্থী। ২ দিন আগে থেকেই কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলে নেমেছে মানুষের ঢল। একেবারে ফেস্টিভ মোড অন হয়ে গিয়েছে বঙ্গবাসীর। এখন থেকে দুর্গাপুজোর পর, লক্ষ্মীপুজো, কালীপুজো কাটিয়ে ভাইফোঁটা পর্যন্ত চলবে এই মেজাজ। কিন্তু এবছর ভাইফোঁটা কবে পরেছে, জানা আছে কি? দেখে নেওয়া যাক পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সালের ভাইফোঁটার দিন ও তারিখ এবং শুভ সময়। একদম স্পষ্ট করে বললে ২০২৬ সালের ভাইফোঁটা ১১ নভেম্বর। সাধারণত কালীপুজোর দু’দিন পর, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালন করা হয় ভাইফোঁটা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, এবার দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১০ নভেম্বর দুপুর ২টো থেকে, চলবে ১১ নভেম্বর দুপুর ৩টে পর্যন্ত। কিন্তু, শুভ সময় অনুযায়ী, ১১ নভেম্বর দুপুর ১২টার মধ্যেই ভাইফোঁটা সেরে নিতে বলা হচ্ছে। এছাড়াও অপরাহ্ন কাল, ১১ নভেম্বর দুপুর ১:১০ মিনিট থেকে বিকেল ৩:২০ মিনিট পর্যন্ত থাকছে। এই সময়েও ফোঁটা দেওয়া যেতে পারে।

ভাইফোঁটা এমন একটি উৎসব যার মধ্যে মিলে মিশে রয়েছে ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক গুরুত্ব। একদিকে যেমন ধর্মীয় কাহিনী হিসেবে এই উৎসবের মূল ভিত্তি হিসেবে আছে যম ও তাঁর বোন যমুনার কাহিনী, তেমনই অন্যদিকে এটি ভাই-বোনের সম্পর্ককে মজবুত করে এবং পারিবারিক বন্ধনকে দৃঢ় করে। এতে ভাই-বোনের পবিত্র সম্পর্ক আরও সুদৃঢ় হয়। এর পাশাপাশি, দিনটিকে উৎসবের রূপ দিতে চলে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রীতি উপহার দেওয়া নেওয়াও। এই বিশেষ দিনে বোনেরা উপবাস রেখে ভাইয়ের জন্য মঙ্গল কামনা করেন। ধান, দুর্বা, চন্দন দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয়। বাংলায় প্রচলিত ছড়া কেটে এই ফোঁটা দেওয়া হয় – “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।” এরপর ভাইকে মিষ্টিমুখ করিয়ে উপহার দেওয়া-নেওয়ার পালা চলে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *