www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

February 2, 2026 7:27 pm

ভারতীয় শাস্ত্র আলোচনায় 'স্বপ্নতত্ত্ব' একটি বিশেষ অধ্যায়

ভারতীয় শাস্ত্র আলোচনায় ‘স্বপ্নতত্ত্ব’ একটি বিশেষ অধ্যায়। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে নতুন বছর। এই সময় কোন ধরনের স্বপ্ন আপনার ভবিষ্যতের দিক নির্দেশ করবে? কি বলছে স্বপ্ন নিশারদেরা! নতুন বছর কেমন যাবে, তার কোনও আগাম ইঙ্গিত কি লুকিয়ে আছে আপনার অবচেতনের এই দৃশ্যপটগুলোতে? আসুন, জেনে নেওয়া যাক বছরের শেষে দেখা সাধারণ কিছু স্বপ্ন এবং তাদের সম্ভাব্য অর্থ।

  • আকাশ বা উঁচুতে ওড়ার স্বপ্ন বছরের শেষে যদি নিজেকে পাখির মতো আকাশ দিয়ে উড়তে দেখেন, তবে তা অত্যন্ত শুভ লক্ষণ।
  • মৃত্যু বা শবদেহ দেখা ঘুমের মধ্যে আপনজন বা নিজের মৃত্যু দেখে আঁতকে উঠেছেন? ভয় পাওয়ার কিছু নেই। স্বপ্নশাস্ত্র মতে, মৃত্যুর স্বপ্ন আসলে ‘নতুন শুরু’র প্রতীক।
  • জল দেখার স্বপ্ন জল আবেগের প্রতীক। তবে জল কেমন দেখছেন তার ওপর নির্ভর করছে ফলাফল। যদি শান্ত ও পরিষ্কার জল দেখেন, তবে নতুন বছর আপনার মানসিক শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে।ঘোলা বা উত্তাল জল দেখলে তা আগামী দিনের মানসিক অস্থিরতা বা চ্যালেঞ্জের ইঙ্গিত হতে পারে।
  • দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন বছরের শেষে অনেকেই দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন। মনোবিদদের মতে, এটি নিরাপত্তাহীনতার লক্ষণ।
  • সাপ বা বন্যপ্রাণী স্বপ্নে সাপ দেখলে অনেকেই ভয় পান। কিন্তু বছরের শেষে এর অর্থ হতে পারে রূপান্তর।সাপ খোলস বদলায়, তাই এই স্বপ্ন আপনার জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
  • পরীক্ষা দিতে না পারা স্বপ্নে দেখছেন পরীক্ষার হলে বসে আছেন কিন্তু কিছু লিখতে পারছেন না বা দেরি হয়ে গেছে? এর মানে আপনি নিজেকে নতুন বছরের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত মনে করছেন না। অহেতুক দুশ্চিন্তা না করে পরিকল্পনায় মন দেওয়ার পরামর্শ দিচ্ছে এই স্বপ্ন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *