www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 1, 2026 11:28 am

কখনো কখনো বৈবাহিক জীবন সত্যি মানুষের নরক হয়ে ওঠে। মানুষ তখন মুক্তি খোঁজে।

কখনো কখনো বৈবাহিক জীবন সত্যি মানুষের নরক হয়ে ওঠে। মানুষ তখন মুক্তি খোঁজে। আর মুক্তি পেয়ে যা করলেন উত্তর প্রদেশের এক যুবক – তা হয়ে গেলো আজকের অফবিট নিউজ। উত্তরপ্রদেশের এক যুবকের জীবনে এই কৌতুক বোধ হয় চরম বাস্তব ছিল। তিনি বিবাহবিচ্ছেদের পর ৯ কিলোমিটার দীর্ঘ দণ্ডবত যাত্রা করে সকলকে চমকে দিয়েছেন। সাধারণত লোকে এমন কঠিন মানত করে সম্পর্ক টিকিয়ে রাখার আশায়, কিন্তু এক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ উলটো। দীর্ঘ দণ্ডবৎ যাত্রার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। তার পরিবার, বন্ধু-বান্ধবরা তার পাশে হেঁটে তাকে উৎসাহ দিছেন।

নির্জলা উপোস অবস্থায় বারবার মাটিতে শুয়ে প্রণাম করে, অর্থাৎ দণ্ডি কেটে মন্দিরের দিকে এগিয়ে চলেন তিনি। তাঁর সঙ্গী হন আত্মীয়-প্রতিবেশীরা। তাঁরা ভক্তিমূলক গান গেয়ে কঠিন মানত পূরণে যোগেশকে উৎসাহ দেন। প্রায় সারাদিন দণ্ডি কেটে সন্ধ্যায় মন্দিরে পৌঁছন যুবক।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *