www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 19, 2026 3:24 pm

বি আর চোপড়ার মহাভারত প্রতিটি চরিত্রকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল। তবে, নাজনিনও কুন্তীর চরিত্রে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। তিনি ৩৮ বছর আগে এই শো-তেই তাঁর প্রতিভা প্রদর্শন করেছিলেন। নাজনিন দূরদর্শনের মহাভারত থেকে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন, কিন্তু এরপর তাঁর কিছু ভুল কেরিয়ার নষ্ট করে দেয়। তিনি কুন্তির চরিত্রে প্রাণ সঞ্চার করেছিলেন। এই ভূমিকার পর মানুষ তাঁর ভূয়সী প্রশংসা করেন সকলে। নাজনিন ততদিনে বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। কিন্তু মহাভারত থেকে তিনি যে স্বীকৃতি পেয়েছিলেন, তা চলচ্চিত্র জগৎ থেকে অর্জন করতে পারেনি।

তিনি চলচ্চিত্রেও বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন, তবে তাকে বেশিরভাগ ক্ষেত্রেই পার্শ্ব চরিত্রে, নয়তো নায়িকার বোন অথবা বন্ধুর ভূমিকায় দেখা গেছে। সেই সময়ে নাজনিনকে জয়া বচ্চনের প্রতিরূপও বলা হত। বলা হত যে, তিনি অনেকটাই জয়া বচ্চনের মতো দেখতে ছিলেন। পরিচালক সত্যেন বসু ঠিক এই সাদৃশ্যের কারণেই তাঁর প্রথম ছবি ‘সা রে গা মা পা’-তে তাঁকে কাস্ট করেছিলেন। মহাভারত থেকে ব্যাপক পরিচিতি পাওয়ার পর, তিনি বলিউডে কাজ পেতে শুরু করেন, যা তাঁকে রাতারাতি খ্যাতির আলোয় নিয়ে আসে। চলচ্চিত্রে তাঁর ভূমিকাগুলোও আরও গুরুত্বপূর্ণ হতে শুরু করে। তবে, তিনি একটি ভুল সিদ্ধান্ত নেন যা তাঁর সম্ভাবনাময় কেরিয়ারকে ধ্বংস করে দেয়। তিনি বি-গ্রেড চলচ্চিত্রে কাজ শুরু করেন এবং এরপর কোনও বড় চলচ্চিত্রে কাজ তো পাননি ও খুব অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্র জগৎ থেকে হারিয়ে যান।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *