www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

February 12, 2026 11:51 am

কিছুটা ভাগ্য আর অনেকটা দক্ষতা - সবটা ঠিক মতো মিললে মানুষ আসাধ্য সাধন করতে পারে।

কিছুটা ভাগ্য আর অনেকটা দক্ষতা – সবটা ঠিক মতো মিললে মানুষ আসাধ্য সাধন করতে পারে। এমন একটি নিদর্শনের কথা আজ জানাবো। এক লন্ড্রি মালিক নাকি মাসে ইনকাম করেন ২ লক্ষ টাকা! ভারতে মাসে এই পরিমাণ উপার্জন করতে একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের অনেক সময় লেগে যায়। ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি এক্স হ্যান্ডেলে এক লন্ড্রি মালিকের গল্প শেয়ার করেছেন এক মহিলা। সেখানে তিনি জানিয়েছেন, ওই লন্ড্রি মালিকের দোকান তাঁর বাড়ির পাশেই। স্বামী-স্ত্রী মিলে দোকান চালান। ২ জন কর্মী রয়েছে সাহায্য করার জন্য। ছোট্ট লন্ড্রি থেকে ওই দম্পতির যা আয় তা রীতিমতো অবাক করেছে নেজিজেনদের। এক্স হ্যান্ডেলে মহিলা লিখেছে, দিনে ওই লন্ড্রি থেকে আয় হয় দশ হাজারের বেশি। মাসে আয় প্রায় তিন লাখ টাকা। একেবারে সঠিকভাবে বলতে হলে, ২ লক্ষ ৮৩ হাজার ৫০০ টাকা।

তবে হ্যাঁ দোকান চালানোর খরচও তো রয়েছে। বিদ্যুতের বিল বাবদ মাসে দিতে হয় ৬০০০ টাকা। দুই কর্মীর বেতন ৪০ হাজার। এরপর যা থাকে অর্থাৎ ২, ৩৭, ৫০০ টাকা পুরোটাই লাভ। এবার হতেই পারে প্রতিমাসে এক পরিমান ব্যবসা হয় না, তাতেও ২ লাখ টাকা লাভ থাকেই। এই পোস্টটি রীতিমতো অবাক করেছে সকলকে। কেউ কমেন্ট বক্সে লিখেছেন, “চাকরিই যে আর্থিক নিরাপত্তা দেয়, এই ধারণাই বদলে গেল।” কেউ আবার লিখেছেন, “ছোট ব্যবসায়ীদের তো কেউ গুরুত্বই দেয় না।” কারও কথায়, “মন দিয়ে কাজ করে যেতে পারলে সাফল্য ধরা দিতে বাধ্য।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *