www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 28, 2026 9:45 am

বছরের একটাই সময় – সেরা সময়।

বছরের একটাই সময় – সেরা সময়। দেশ,বিদেশ যেখানে যত বাঙালি আছেন, সকলে মেতে ওঠেন শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়। কয়েকটা দিন ভক্তিশ্রদ্ধার পাশাপাশি আনন্দ চেটেপুটে উপভোগ করে নেওয়া। সকলের মনে একটাই প্রার্থনা, বছরের বাকি সময়টা যেন নিরাপদে, নির্বিঘ্নে কাটে। কিন্তু ভেবে দেখেছেন কি, এই ক’টা দিন আপনি যাতে ভালভাবে কাটাতে পারেন, তার জন্য কী কী
করণীয়? ধর্মীয় বিশেষজ্ঞদের মতে, দেবী আরাধনার দিনগুলোয় কিছু কিছু কাজ না করলেই নিশ্চিন্ত। বিপদ একেবারে কাছে ঘেঁষবে না। কী কাজ সেসব, একঝলকে দেখে নিন।

চুল নখ কাটবেন না – যাঁরা উপবাস করে রোজ মা দুর্গার চরণে পুজো দিচ্ছেন, তাঁরা অবশ্যই এই সময়ে চুল ও নখ কাটবেন না। পুরুষরা দাড়ি কামানোর বিষয়েও এই নিয়ম মেনে চলুন। পুজোর দিনগুলো কাটবে নির্বিঘ্নে।

  • স্থাপিত ঘট পরিষ্কার রাখুন –
    দুর্গার মর্ত্যে আগমনে যে ঘট স্থাপন করেন আপনি, সেই ঘটের প্রতি যত্নশীল হতে হবে। তাকে অপবিত্র করবেন না। খেয়াল রাখবেন যাতে ঘট যাতে জল ভরতি থাকে।
  • অখন্ড জ্যোতি জ্বালিয়ে রাখুন – এই বিশেষ উৎসব উপলক্ষে যে প্রদীপটি জ্বালাচ্ছেন সেই জ্যোতি যাতে নির্বাপিত না হয়, সেদিকে সর্বক্ষণ নজর রাখতে হবে। প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য ঘরে সবসময়ে কাউকে না কাউকে উপস্থিত থাকতে হবে।
  • ঘুমের অভ্যাস বদলান – বছরের এই সময়ে যাঁরা নিষ্ঠাভরে পুজো করছেন, তাঁদের ঘুমের অভ্যেস বদলানো দরকার। বিষ্ণু পুরাণ বলছে, দিবানিদ্রা ভুলেও নয়। কারণ, আপনি যতই পুণ্যের কাজ করুন, ঘুম সব ভেস্তে দিতে পারে। তাই সাবধান হোন।
  • আমিষ খাবার বর্জন করুন –
    রসুন, পিঁয়াজ-সহ সমস্ত আমিষ খাবার এই সময়ে বর্জন করুন। ভাজাভুজিও খাবেন না। এসবের কারণে শরীর অযথা অসুস্থ হতে পারে। শুদ্ধ আচারে পুজো করতে হলে, এই সময়ে নিরামিষ খাওয়াই রীতি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *