www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

August 23, 2026 9:55 am

ভারতীয় জ্যোতিষ মনে করে গ্রহ ও নক্ষত্রের অবস্থান মানুষের ভাগ্যকে ওঠা-নামা করায়।

ভারতীয় জ্যোতিষ মনে করে গ্রহ ও নক্ষত্রের অবস্থান মানুষের ভাগ্যকে ওঠা-নামা করায়। সেই বিচারেই আগস্ট মাসের ১৭ তারিখ থেকে একমাস বিশেষ সৌভাগ্যের সময় চার রাশির। ১৭ আগস্ট ২০২৬, সোমবার সকাল ৭টা ৫৮ মিনিটে সূর্যদেব প্রবেশ করছেন নিজের রাশি সিংহে। পুরো এক বছর পর নিজের এই ঘরে পা রাখতে চলেছেন তিনি। সেখানে তিনি থাকবেন আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। সূর্য মানেই তেজ, ক্ষমতা, সামাজিক সম্মান, আত্মবিশ্বাস আর বাবা-ছেলের সদ্ভাব। নিজের ঘরে ফেরায় সূর্য এখন আরও শক্তিশালী। আর জ্যোতিষীদের মতে, এই শক্তিশালী সূর্যের কৃপায় চারটে রাশির মানুষের কপাল খুলে যেতে পারে।

কার কার কপাল খুলছে এই এক মাসে?

  • মেষ রাশি
    আপনার মনের ভেতরে লুকিয়ে থাকা আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। ভাগ্যের সহায়তা পেতে পারেন। যারা পড়াশোনা করছেন বা কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিনরাত খেটে প্রস্তুত হচ্ছেন, তারা এবার দারুণ সুখবর পেতে পারেন। ব্যবসায় এতদিন যা আটকে ছিল, তা আবার সচল হতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে এবং কোনও শুভ খবর মন ভরিয়ে দিতে পারে।
  • সিংহ রাশি
    সূর্য আপনার রাশিরই মালিক। ফলে আপনার তো পোয়াবারো! কর্মক্ষেত্রে বসেরা আপনার কাজে খুব খুশি হবেন। নিজের দক্ষতা দেখানোর সেরা সুযোগ পাবেন এই সময়ে। আপনার আয়-উন্নতি বাড়তে পারে, সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। এমনকি চাকরিতে প্রমোশন বা হঠাৎ মাইনে বাড়ার জোরালো সম্ভাবনাও রয়েছে।
  • তুলা রাশি
    টাকা-পয়সার কষ্ট দূর করার জন্য এই সময়টা আদর্শ। নতুন নতুন উপায়ে পকেটে টাকা আসতে পারে। ভবিষ্যতের জন্য যেসব নতুন পরিকল্পনার কথা ভাবছিলেন, সেগুলো এবার কাজে লাগাতে পারেন, সফলতার সম্ভাবনা রয়েছে। অফিসে বড় কোনও প্রজেক্ট বা দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। আর প্রভাবশালী মানুষদের সঙ্গে চেনা-জানা হওয়ায় আপনার কেরিয়ার এক নতুন উচ্চতায় পৌঁছতে পারে।
  • বৃশ্চিক রাশি
    কঠোর পরিশ্রমের আসল মিষ্টি ফল এবার আপনি হাতে পেতে পারেন। যারা এতদিন মনের মতো বদলি বা পদোন্নতির জন্য চাতক পাখির মতো চেয়েছিলেন, তাদের সেই আশা পূরণ হতে পারে। ব্যবসায় দারুণ লাভের মুখ দেখতে পারেন। এমনকি সরকারি কোনও কাজ বা কাগজপত্রের ঝুটঝামেলা থাকলে তা সহজেই মেটে যেতে পারে। হঠাৎ কোনও জায়গা থেকে টাকা পেয়ে যাওয়ার সুযোগও থাকছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *