www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

August 22, 2026 12:18 am

আয়ের অঙ্ক মন্দ নয়, কিন্তু মাসের শেষ সপ্তাহ আসতেই নাজেহাল দশা?

আয়ের অঙ্ক মন্দ নয়, কিন্তু মাসের শেষ সপ্তাহ আসতেই নাজেহাল দশা? সব দোষ কিন্তু আপনার খরচের অভ্যাসের নয়, বরং এর নেপথ্যে থাকতে পারে গ্রহের কারসাজি! জ্যোতিষশাস্ত্র বলছে, আপনার জন্মকুণ্ডলীর ষষ্ঠ ও একাদশ ঘরের অশুভ দশা আপনার জমানো টাকা খরচ করিয়ে দিচ্ছে। আপনার ভাঁড়ার উপচে পড়বে কি না, তা মূলত নিয়ন্ত্রণ করে বুধ। বুধ দুর্বল হয়ে পড়লে আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ভারী হয়ে যায়। এর সঙ্গে শুক্র, বৃহস্পতি এবং মঙ্গলের শুভ দৃষ্টি না থাকলে কোনও চেষ্টাই কাজে আসে না। বাস্তু মতে, টাকা রাখার আলমারি বা লকার রাখারও নির্দিষ্ট নিয়ম রয়েছে। আপনার লকারটি কি দক্ষিণ দিকে মুখ করে রাখা? তবে আজই তা বদলে ফেলুন! লকার সর্বদা উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখা শুভ। এতে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় এবং সঞ্চয় বাড়তে শুরু করে।

রান্নাঘর হল বাড়ির শক্তির আধার। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, একটি হলুদ কাপড়ে কিছুটা গোটা হলুদ বেঁধে রান্নাঘরের কোনও গোপন কোণে রেখে দিন। এই টোটকাটি করলে অর্থাগম বৃদ্ধি পায় এবং আপনার ভাঁড়ার কখনও শূন্য হবে না বলে মনে করা হয়। কথায় আছে, মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা। তবে তাঁকে ধরে রাখার উপায়ও আছে। রান্নাঘর এবং ঘর সর্বদা পরিষ্কার রাখুন। অপরিচ্ছন্ন জায়গায় অশুভ শক্তি দানা বাঁধে, যা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে দেবী লক্ষ্মী আপনার ঘরে পাকাপাকিভাবে থিতু হবেন। 

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *