www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

September 11, 2026 11:52 pm

সনাতন ধর্মে পূজা-পাঠ (Puja rituals) এবং জপ-তপের চল বহু প্রাচীন

সনাতন ধর্মে পূজা-পাঠ (Puja rituals) এবং জপ-তপের চল বহু প্রাচীন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, বাড়িতে বা মন্দিরে পুজো দেওয়ার পর যতক্ষণ না তার প্রসাদ অন্যদের মধ্যে বিতরণ করা হচ্ছে, ততক্ষণ সেই পুজো সম্পূর্ণ মনে করা হয় না। অধিকাংশ মানুষই পুজো শেষ হওয়ার পর প্রসাদ নিজে খেয়ে নেন কিংবা তা কেবল নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখেন। তবে সনাতন শাস্ত্র বলছে, প্রসাদ একা খাওয়া একেবারেই উচিত নয়, বরং তা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই লুকিয়ে রয়েছে আসল পুণ্য। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পুজো শেষে প্রসাদ বিতরণ করলে ভগবানের আশীর্বাদ ও ইতিবাচক শক্তি সবার কাছে পৌঁছয়। যখন কেউ আনন্দের সঙ্গে অন্যের হাতে প্রসাদ তুলে দেন, তখন তিনি কেবল খাবার দিচ্ছেন না, বরং তার সঙ্গে শুভেচ্ছা, ভালোবাসা এবং পজিটিভিটি ছড়িয়ে দিচ্ছেন। শাস্ত্র মতে, প্রসাদ ভাগ করে খেলে ঘরের সুখ-শান্তি বজায় থাকে, সংসারে কখনও অন্ন-বস্ত্রের অভাব হয় না এবং সংশ্লিষ্ট পুজোর পূর্ণ ফল লাভ করা সম্ভব হয়। এই কারণেই প্রাচীনকাল থেকে পাড়া-প্রতিবেশী এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করার প্রথা চলে আসছে।

অনেকেই পুজোয় ঠাকুরকে সাধারণ চিনি, মিছরি বা নকুলদানা ভোগ হিসেবে অর্পণ করেন। ভাবেন, সামান্য মিছরি আর অন্যকে কী দেব! কিন্তু ধর্মীয় নিয়ম বলছে, ভোগের জিনিস ছোট হোক বা বড়, তা কখনও একা খাওয়া শুভ নয়। যদি ঈশ্বরকে মিষ্টি বা মিছরিও নিবেদন করা হয়ে থাকে, তবে তাও পরিবারের সব সদস্য এবং চারপাশের মানুষের মধ্যে বণ্টন করা উচিত।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *