www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 21, 2026 3:33 pm

নবমী নিশি মানেই উমা বিদায়ের পালা। বিজয়া দশমীর দিন মায়ের বিসর্জনের পরই শুরু হয়ে যায় কালীপুজোর কাউন্টডাউন

নবমী নিশি মানেই উমা বিদায়ের পালা। বিজয়া দশমীর দিন মায়ের বিসর্জনের পরই শুরু হয়ে যায় কালীপুজোর কাউন্টডাউন। এ বছর কালীপুজো আর ভাইফোঁটা কবে পড়েছে?

গোটা দেশে দীপাবলির উত্‍সব চলে ৫ দিন ধরে। প্রথম দিন কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস। সোনা-রুপোর গয়না, বাসন, ঝাড়ু- এই সব কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ওইদিন। পরের দিন পালিত হয় ভূত চতুর্দশী। এ দিন ১৪ শাক খাওয়া ও ১৪ প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে। তৃতীয় দিনে কার্তিক অমাবস্যার পূণ্য তিথিতে বাঙালিরা মেতে ওঠেন মা কালীর আরাধনায়। অনেকে এ দিন দ্বীপান্বিতা লক্ষ্মী পুজো করেন। অবাঙালিরা লক্ষ্মী ও গণেশের পুজো করে থাকেন। পরের দিন গোবর্ধন পুজো। মনে করে হয় এই দিনে গিরি গোবর্ধন আঙুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ। আর ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়ার মাধ্যমে অবসান হয় দীপাবলির উত্‍সবের।

ধনতেরাস: এই বছর ধনতেরস পালিত হবে ৬ নভেম্বর, শুক্রবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২০ কার্তিক। গয়না কেনাকাটার জন্য শুভ সময় থাকছে বিকেল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধে ৭টা ২৬ মিনিট পর্যন্ত।
ভূত চতুর্দশী: পরের দিন ৭ নভেম্বর, শনিবার পালিত হবে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২১ কার্তিক। এ দিন ১৪ শাক খাওয়া ও সন্ধ্যাবেলা ১৪ প্রদীপ জ্বালানোর রীতি আছে।

কালীপুজো ও দীপাবলি: কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই উৎসব পালিত হয়। ৮ নভেম্বর , রবিবার সকাল ১১টা ২৭ মিনিটে অমাবস্যা পড়ছে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখটা হলো ২২ কার্তিক। এই দিনে সারা দেশে প্রদীপ ও আলো জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়।

পশ্চিমবঙ্গে প্রধানত মা কালীর আরাধনা করা হয়, যা শ্যামা পুজো নামেও পরিচিত। দেশের অন্যান্য স্থানে এই দিনে লক্ষ্মী-গণেশের পূজা করা হয়। অনেক বাঙালি বাড়িতেও কার্তিক অমাবস্যা তিথিতে দীপান্বিতা লক্ষ্মীপুজো করা হয়ে থাকে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *