www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 26, 2026 9:30 am

গোপাল যেন বাড়ির খুদের সন্তানের মতো। তাই তাকে ঘুম পাড়ানো হয়।

গোপাল যেন বাড়ির খুদের সন্তানের মতো। তাই তাকে ঘুম পাড়ানো হয়। আবার তাকে জাগিয়ে তোলা হয়। খাওয়ানো, স্নান করানোও হয় তাকে। চারবেলা খাবারও দেওয়া হয়। অনেকেই তাই গোপালকে বাড়িতে একা রেখে বেরন না। বাসে, ট্রেনে, ট্রামে, মেট্রোয় অনেকেই গোপাল সঙ্গে নিয়ে বেরন। শাস্ত্রমতে এই অভ্যাস কি সঠিক নাকি তাতে গৃহস্থের ক্ষতি হতে পারে, তা নিয়ে আলোচনাও করেন কেউ কেউ। বাসে, ট্রেনে, ট্রামে অনেকেই এমন আলোচনা করেন। আপনার মনের কোণেও কি এমন ভাবনাচিন্তা উঁকি দেয়? জেনে নিন কী বলছে শাস্ত্র?

শাস্ত্রজ্ঞদের মতে, গোপালকে ঝুড়ি করে বাসে, ট্রেনে, ট্রামে কিংবা মেট্রোয় নিয়ে যাওয়া উচিত নয়। কারণ, এভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা যায় না। দূরভ্রমণের ক্ষেত্রে শৌচালয়ে যেতে হয়। আবার খাবারদাবার খেতে হয়। তাই সেক্ষেত্রে বিগ্রহের পবিত্রতা নষ্টের আশঙ্কা থাকে। হাত, পা, মুখ ধুয়ে পরিষ্কার বস্ত্রে আপনি গোপাল নিয়ে বেরচ্ছেন ঠিকই। তবে আপনার সহযাত্রী পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, তা জানা সম্ভব নয়। তাই শাস্ত্রজ্ঞদের মতে, গোপাল বাড়িতে রেখে যাওয়াই ভালো। নইলে বাড়ির কাছে কোনও মন্দিরে রেখে যেতে পারেন। শাস্ত্রজ্ঞদের মতে, গোপাল স্থাপনের পর তার জায়গা বদল করা উচিত নয়। তাতে গৃহস্থের অকল্যাণ হয়। তাই গোপালকে নিয়ে বারবার বেরবেন না। বরং এক জায়গাতেই রাখুন। পরিচিত কাউকে গোপাল সেবার দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে বেড়াতে যাবেন।শাস্ত্রজ্ঞদের মতে, গোপাল স্থাপনের পর তার জায়গা বদল করা উচিত নয়। তাতে গৃহস্থের অকল্যাণ হয়। তাই গোপালকে নিয়ে বারবার বেরবেন না। বরং এক জায়গাতেই রাখুন। পরিচিত কাউকে গোপাল সেবার দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে বেড়াতে যাবেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *