www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

June 8, 2026 11:29 am

উত্তরবঙ্গে এসেছেন সংগীত শিল্পী কুমার শানু। বাগডোগরায় নিমাই তিনি ছিলেন বেশ পুলকিত।

উত্তরবঙ্গে এসেছেন সংগীত শিল্পী কুমার শানু। বাগডোগরায় নিমাই তিনি ছিলেন বেশ পুলকিত। বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি গান নিয়ে নয়, বরং রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং উন্নয়ন নিয়ে একবারে স্পষ্ট ভাষায় নিজের ভালো লাগার কথা প্রকাশ করলেন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে তিনি যা বললেন, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি ও সমাজমাধ্যমে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমার শানু নিজের উচ্ছ্বাস আর চেপে রাখতে পারেননি। চারপাশের ইতিবাচক বদল দেখে তিনি বলেন, “অসাধারণ! এখন সব বদলে গিয়েছে। আমার খুব ভালো লাগছে। এখন তো একেবারে উন্নতির সময় এসে গিয়েছে। সামনে আরও নতুন কিছু হবে, আরও উন্নতি দেখা যাবে।”

ঠিক কার জন্য এই পরিবর্তন বা এই উন্নতির জোয়ার? সেই প্রশ্নের উত্তরও নিজের মুখে দিয়েছেন গায়ক। কোনও রকম রাখঢাক না রেখেই তিনি এর বড় কৃতিত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারীকে। শানু স্পষ্ট জানান, “শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন এবং যে গতিতে কাজ করছেন, তা এক কথায় অসাধারণ।” তাঁর এই মন্তব্য থেকে পরিষ্কার যে, শুভেন্দুর এই রূপ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের মনও জয় করে নিয়েছে। ডিজিটাল দুনিয়ায় কুমার শানুর এই বয়ান সামনে আসতেই তাঁর অনুগামী ও রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। সাধারণ মানুষ ও অনুরাগীদের একাংশের মতে, যেভাবে দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে, তাতে শুধু বাংলা নয়, গোটা দেশের বুকেই এক ইতিবাচক প্রভাব পড়ছে। কুমার শানুর মতো একজন জনপ্রিয় ব্যক্তিত্বের মুখ থেকে এই প্রশংসা আসায় স্বাভাবিকভাবেই বেশ চাঙ্গা রাজনৈতিক মহল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *