www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 13, 2026 4:14 am

অনেকেই অভ্যাসবসত হয়তো খাটে বসে খাবার খান।

অনেকেই অভ্যাসবসত হয়তো খাটে বসে খাবার খান। কিন্তু বাস্তু এই ব্যাপারে সাবধান করে দিয়েছে। বাস্তুশাস্ত্র (Vastu Shastra) অনুযায়ী, আপাতদৃষ্টিতে আরামদায়ক মনে হওয়া এই অভ্যাসটিই কিন্তু আপনার জীবনে চরম বিপর্যয় ডেকে আনতে পারে। অজান্তেই এই ছোট্ট ভুলটি নষ্ট করে দিচ্ছে আপনার ঘরের পজিটিভ এনার্জি, যার সরাসরি প্রভাব পড়ছে আপনার ভাগ্য এবং শরীরে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট স্থান থাকা জরুরি। বিছানা মূলত বিশ্রাম এবং ঘুমের জায়গা। সেখানে বসে নিয়মিত খাবার খেলে খাবারের কণা, তেল-ঝোল বা অবশিষ্টাংশ বিছানায় পড়ে নোংরা তৈরি করে। এর ফলে ঘরের অন্দরে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তির প্রভাব হু হু করে বাড়তে শুরু করে। জ্যোতিষশাস্ত্রেও এই অভ্যাসকে তীব্র অলক্ষুণে বলে মনে করা হয়। বিশেষ করে, বিছানায় বসে খেলে রাহু ও কেতুর মতো ছায়াগ্রহের অশুভ দৃষ্টি পড়ে মানুষের ওপর। যার জেরে জীবনে দেখা দিতে পারে মারাত্মক কিছু সমস্যা:

  • মানসিক অশান্তি: অকারণ দুশ্চিন্তা, মানসিক চাপ, অস্থিরতা এবং যেকোনো কাজে বারবার বাধা আসা।
  • আর্থিক ক্ষতি: বাস্তু মতে, এই অভ্যাসের কারণে সংসারের বরকত চলে যায়। অযথা খরচ বাড়ে এবং উপার্জিত অর্থ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
  • ক্লান্তি ও অনিদ্রা: শোওয়ার জায়গায় সেখানেই খেলে মস্তিস্ক বিভ্রান্ত হয়ে পড়ে। ফলে পর্যাপ্ত ঘুমনোর পরেও শরীরের ক্লান্তি দূর হতে চায় না। অভ্যাস বদল করুন –
  • সবসময় ডাইনিং টেবিল বা রান্নাঘরের নির্দিষ্ট আসনে বসে শান্ত মনে খাবার খান।
  • খাওয়ার সময় মোবাইল ঘাঁটা বা টিভি দেখার অভ্যাস ত্যাগ করুন।
  • খাওয়ার পর সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করুন এবং শোওয়ার ঘরে ভুলেও এঁটো বাসন ফেলে রাখবেন না।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *