www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 30, 2026 12:17 pm

আমাদের বাড়ির একটা অপরিহার্য অঙ্গ বাড়ির 'ছাদ'। সেই ছাদ অনেক সময় অযত্নে রক্ষিত হয়

আমাদের বাড়ির একটা অপরিহার্য অঙ্গ বাড়ির ‘ছাদ’। সেই ছাদ অনেক সময় অযত্নে রক্ষিত হয়। ফলে নানা সংকট দেখা দেয়। বাস্তু জানাচ্ছে –

  • মরচে ধরা লোহা

ছাদের এক কোণে পড়ে থাকা মরচে ধরা পুরনো লোহা বা লোহার সরঞ্জাম একেবারেই শুভ নয়। শাস্ত্র মতে, মরচে ধরা লোহা শনির কুপ্রভাব বাড়িয়ে দেয়। এর ফলে সংসারে কলহ যেমন বাড়ে, তেমনই শরীর-স্বাস্থ্যের ওপর এর খারাপ প্রভাব পড়তে পারে। লোহার কোনও টুকরো যদি অপ্রয়োজনীয় হয়ে থাকে, তবে তা দ্রুত বিদায় করাই বুদ্ধিমানের কাজ।

  • ঝাঁটা কি ছাদে রাখছেন?

অনেকে ছাদ পরিষ্কারের ঝাঁটাটি সেখানেই ফেলে রাখেন। কিন্তু মনে রাখবেন, বাস্তুমতে ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয়। ছাদে যত্রতত্র ঝাঁটা বা পরিষ্কারের সরঞ্জাম ফেলে রাখলে মা লক্ষ্মীকে অসম্মান করা হয় বলেই বিশ্বাস। এতে কর্মজীবনে নানা বাধা আসতে পারে এবং উপার্জনের চেয়ে খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

  • অচল জলের ট্যাঙ্ক

ছাদে রাখা জলের ট্যাঙ্কটি অকেজো হয়ে পড়ে নেই তো? বাস্তুবিদদের মতে, বহুদিনের অচল জলের ট্যাঙ্ক নেতিবাচক শক্তির কেন্দ্র হয়ে দাঁড়ায়। এর ফলে অনিদ্রা ও গভীর উৎকণ্ঠার মতো সমস্যা গ্রাস করতে পারে বাড়ির সদস্যদের। তাই ট্যাঙ্ক অকেজো হলে তা সরিয়ে ফেলুন অথবা দ্রুত সারিয়ে নিন।

  • কাঁটাযুক্ত গাছ

ছাদবাগান করতে কে না ভালোবাসেন! তবে বাস্তুমতে, গোলাপ ছাড়া অন্য কোনও কাঁটাযুক্ত গাছ বা ক্যাকটাস ছাদে রাখা একদম উচিত নয়। এতে সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হয়। একইভাবে, পুরনো ছিঁড়ে যাওয়া জুতো বা অব্যবহৃত জামাকাপড় ছাদে জমিয়ে রাখলে ভাগ্য বিড়ম্বনা এবং কর্মক্ষেত্রে নানা ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল থাকে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *