www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 26, 2026 12:34 pm

জ্যোতিষশাস্ত্রে সৌরজগতের রাজা হিসেবে সূর্যের গুরুত্ব অপরিসীম। প্রাচীন বিশ্বাস অনুযায়ী সূর্যই পৃথিবীতে আলো ও শক্তির উৎস। হিন্দু ধর্মে রবিবারকে সূর্যদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত দিন হিসেবে ধরা হয়। এই দিনে অনেকেই উপোস করে বা বিশেষ ব্রত পালন করে সূর্যের আরাধনা করেন। বিশ্বাস করা হয়, নিষ্ঠার সঙ্গে সূর্যের উপাসনা করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে শক্তি, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং প্রতিপত্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থানেও সূর্যের প্রভাব রয়েছে বলে মনে করেন জ্যোতিষীরা। অন্যদিকে, রাশিচক্রে সূর্যের অবস্থান দুর্বল হলে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে। ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে বাধা আসে, সরকারি কাজে সাফল্য পেতে দেরি হয়, স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এবং আত্মবিশ্বাসও কমে যায়। তবে সূর্য দুর্বল হলেও কিছু সহজ প্রতিকার মেনে চললে তার প্রভাব শক্তিশালী করা সম্ভব বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে রবিবার কয়েকটি নিয়ম মেনে চললে সূর্যের শুভ ফল পাওয়া যেতে পারে।

  • সনাতন প্রথা অনুযায়ী প্রতিদিন সূর্যকে জল অর্পণ করার রীতি রয়েছে। তবে রবিবার সকালে স্নান সেরে একটি তামার পাত্রে জল নিয়ে তাতে লাল ফুল, রোলি, চালের দানা ও সামান্য চিনি মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করলে বিশেষ উপকার পাওয়া যায় বলে মনে করা হয়।
  • এছাড়া যাঁদের কুণ্ডলীতে সূর্য দুর্বল, তাঁরা রবিবার পুকুর বা জলাশয়ে গিয়ে মাছকে আটার গোলা খাওয়াতে পারেন। জ্যোতিষ মতে, এই প্রতিকার সূর্যের অবস্থানকে শক্তিশালী করতে সহায়তা করে।
  • লাল রঙ সূর্যের প্রতীক হিসেবে ধরা হয়। তাই রবিবার লাল পোশাক পরা বা অভাবীদের লাল পোশাক দান করা শুভ বলে মনে করা হয়। এতে সূর্যের কৃপা লাভ করা যায় এবং জীবনের নানা বাধা দূর হতে পারে বলে বিশ্বাস রয়েছে।
  • সূর্যকে শক্তিশালী করতে মন্ত্র জপও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রতিদিন ১০৮ বার ‘ওঁম হ্রিম হ্রিম হ্রুম সহ সূর্যায় নমঃ’ মন্ত্র জপ করলে সূর্যের শুভ শক্তি বৃদ্ধি পায় এবং জীবনে উন্নতির পথ খুলে যেতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *