Home - উত্তরণ - শিবরাত্রির আগে জেনে নেওয়া যাক বাংলার বিখ্যাত কয়েকটি শৈবস্থান
তারকেশ্বর হুগলি জেলায় অবস্থিত বাংলার সবচেয়ে বিখ্যাত শিব মন্দির তারকেশ্বর। এটি বাবা তারকনাথের মন্দির বা তারকনাথ ধাম নামেও পরিচিত। আধ্যাত্মিকভাবে ভীষণ জাগ্রত এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে।
দক্ষিণেশ্বরের ১২ শিবের মন্দির উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটিতে অবস্থিত দক্ষিণেশ্বর কালীমন্দির চত্ত্বরে রয়েছে দ্বাদশ শিবমন্দির। মা ভবতারিণীর মন্দিরের পাশেই এই ১২ শিবের মন্দির অবস্থিত।
নদী তীরে এখানকার ১২টি শিবমন্দিরের মহাদেব এক একটি নামে পরিচিত। প্রতিটি মন্দিরেই লেখা রয়েছে দেবাদিদেবের ভিন্ন ভিন্ন নাম। বারোটি আটচালা শিবমন্দির প্রাঙ্গণ থেকে পাশ দিয়ে বয়ে চলা হুগলি নদীর দৃশ্য দেখে মোহিত হতে হয়।
বাবা ভূতনাথ ধাম উত্তর কলকাতার নিমতলা ঘাটে শ্মশান সংলগ্ন বাবা ভূতনাথ ধাম ভীষণ জাগ্রত। কথিত রয়েছে, এখানে এসে বাবা ভূতনাথের কাছে কিছু চাইলে তিনি নাকি কাউকে ফেরান না।
শিবের রূপ এখানে দেবাদিদেব মহাদেব ভূতনাথ রূপে পূজিত হন। এই মন্দির ও মন্দির সংলগ্ন এলাকায় ইতিউতি ছড়িয়ে পুরনো কলকাতার ভগ্নপ্রায় ইতিহাস। মন্দিরের কাছেই রয়েছে গঙ্গার ঘাট।
কালনার ১০৮ শিব মন্দির বর্ধমান জেলার কালনাতে অবস্থিত ১০৮ শিবমন্দির ভক্তদের প্রাণপ্রিয় তীর্থস্থান। এটি নব কৈলাশ মন্দির নামেও পরিচিত। মন্দিরের চৌহদ্দির বাইরের দিকে ৭৪টি ও ভিতরের দিকে ৩৪টি মন্দির অবস্থিত।