www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 18, 2026 11:42 am

আগামীকাল লক্ষ্মী পুজো। বাঙালির ঘরে ঘরে দেবী লক্ষ্মী সম্পদ ও শান্তির দেবী হিসাবে পূজিত হবেন

আগামীকাল লক্ষ্মী পুজো। বাঙালির ঘরে ঘরে দেবী লক্ষ্মী সম্পদ ও শান্তির দেবী হিসাবে পূজিত হবেন। আজ মানুষ কিনবেন দেবী প্রতিমা। হিন্দু ধর্ম মতে, মহালক্ষ্মী হলেন ভগবান নারায়ণের পত্নী। তবে লক্ষ্মীর আবির্ভাব নিয়ে রয়েছে নানা তথ্য। কারণ অনেকে বলেন লক্ষ্মীর সৃষ্টি হয়েছে সমুদ্রমন্থনের সময় সমুদ্রগর্ভ থেকে। আবার অনেকে বলেন, দেবী লক্ষ্মীর জন্ম হয়েছিল দক্ষ রাজার পত্নীর সন্তান রূপে। আবার অনেক শাস্ত্রে উল্লেখ রয়েছে, দেবী লক্ষ্মী দেবসেনাপতি কার্তিকের পত্নী রূপে আবির্ভূতা হয়েছিলেন। তবে জানেন কি, এই লক্ষ্মীদেবীর বহু রূপ রয়েছে। এক এক রূপের ভিন্ন মাহাত্ম্য।

  • আদিলক্ষ্মী বা মহালক্ষ্মী: লক্ষ্মীদেবীর আদিরূপ হল এই মহালক্ষ্মী। ঋষি ভৃগুর কন্যারূপে লক্ষ্মীর অবতার হিসেবে মনে করা হয়।
  • ধনলক্ষ্মী: লক্ষ্মীর এই রূপের অর্থ হল স্বর্ণদাত্রী। এই লক্ষ্মীর দুপাশে থাকে হস্তী।
  • ধান্যালক্ষ্মী: এই লক্ষ্মী কৃষিসম্পদদাত্রী। ধান ও শস্যের দেবী হিসেবে পূজিত হন তিনি।
  • গজলক্ষ্মী: পুরাণ অনুযায়ী, দেবরাজ ইন্দ্রকে সমুদ্রগর্ভ থেকে তাঁর হারানো সম্পদ ফিরিয়ে দিয়েছিলেন। গজ শব্দের অর্থ হল হস্তী। গবাদি পশু ও হস্তীরূপে সম্পদদাত্রী হলেন এই দেবী।
  • সন্তানলক্ষ্মী: সন্তানের মঙ্গলকামনার জন্য এই দেবীকে পুজো করা হয়।
  • বীরলক্ষ্মী: যুদ্ধক্ষেত্রে বীরত্ব ও জীবনের নানা সমস্যা থেকে রক্ষা পেতে এই লক্ষ্মীর আরাধনা করা হয়।
  • বিজয়লক্ষ্মী: কঠিন পরিস্থিতি বা বাধাবিপত্তি থেকে জয় লাভ করে সাফল্য অর্জনের জন্য এই দেবীকে স্মরণ করা হয়।
  • বিদ্যালক্ষ্মী: বিদ্যা, কলা ও বিজ্ঞানের জ্ঞানপ্রদানকারিনী হিসেবে এই দেবীর পুজো করা হয়।
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *