www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 8, 2026 10:13 am

ঘরদোর অগোছালো থাকলে অনেকেরই দমবন্ধ লাগে।

ঘরদোর অগোছালো থাকলে অনেকেরই দমবন্ধ লাগে। আবার কেউ কেউ আছেন যাঁদের কাছে জীবন মানেই বিশৃঙ্খলা। কিন্তু জানেন কি, এই স্বভাব বা আচরণের নেপথ্যে বড় ভূমিকা পালন করে জ্যোতিষশাস্ত্র? অনেকেই জন্মগতভাবে অত্যন্ত পরিপাটি এবং সুশৃঙ্খল হন। তাঁদের টেবিলে পেনদানি থেকে শুরু করে আলমারির পোশাক-সবই থাকে একেবারে নিখুঁতভাবে সাজানো। জ্যোতিষীদের মতে, ১২টি রাশির মধ্যে এমন ৩টি রাশি রয়েছে, যাঁরা শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সবাইকে টেক্কা দিতে পারেন। দেখে নিন, আপনার রাশি এই তালিকায় রয়েছে কি না।

  • কন্যা রাশি:

পরিপাটি থাকার তালিকায় প্রথমেই যাঁদের নাম আসে, তাঁরা হলেন কন্যা রাশির জাতক-জাতিকা। জ্যোতিষশাস্ত্রে এঁদের ‘পারফেকশনিস্ট’ বলা হয়। এঁরা শুধু কাজই করেন না, বরং সেই কাজ যাতে একেবারে নির্ভুল হয়, সেদিকে কড়া নজর রাখেন। ঘরদোর পরিষ্কার রাখা থেকে শুরু করে দৈনন্দিন কাজের তালিকা বা ‘টু-ডু লিস্ট’ তৈরি করা-এঁদের কাছে সবটাই শিল্পের মতো। অগোছালো পরিবেশ দেখলে এরা রীতিমতো অস্বস্তিতে ভোগেন। তাই সব সময় সবকিছু পরিকল্পনা মাফিক গুছিয়ে রাখতেই এঁরা অভ্যস্ত।

  • মকর রাশি:

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মকর রাশি। এই রাশির মানুষরা অত্যন্ত বাস্তববাদী এবং দায়িত্বশীল প্রকৃতির হয়ে থাকেন। এঁদের কাছে জীবনের মূলমন্ত্রই হল নিয়ম মেনে চলা। অফিস হোক বা বাড়ি, মকর রাশির জাতকরা কোনও কাজই পরের দিনের জন্য ফেলে রাখেন না। নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট জায়গায় রাখা এবং সময়ের গুরুত্ব বোঝা এঁদের সহজাত বৈশিষ্ট্য। এই শৃঙ্খলাপরায়ণ মানসিকতার কারণেই এঁরা ব্যক্তিগত ও কর্মজীবনে খুব দ্রুত সাফল্য পান।

  • তুলা রাশি:

সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখা তুলা রাশির মানুষের প্রিয় নেশা। এঁরা শুধু ঘর গোছান না, বরং ঘরকে কীভাবে আরও আকর্ষণীয় করে তোলা যায়, সেই দিকেও খেয়াল রাখেন। তুলা রাশির জাতকদের মধ্যে নান্দনিকতাবোধ কাজ করে। এঁদের কাজের জায়গা বা বাসস্থান দেখলে বোঝা যায়, কতটা ভারসাম্য বজায় রেখে এঁরা জীবন কাটান। পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আভিজাত্যের মিশেলে এঁদের জীবনযাত্রা অন্যদের থেকে আলাদা হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *